শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল ট্রাইব্যুনালে
নিজস্ব প্রতিবেদক
|
২০২৬-০৩-৩১ ১৩:২৪
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ডিবি কার্যালয় থেকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে সোমবার রাতে শাপলা চত্বর মামলায় গ্রেপ্তার করা হয়। সাবেক ডিআইজির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরোয়ানা জারি ছিল।
জানা গেছে, ২০১৩ সালে জলিল মণ্ডল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শাপলা চত্বরে হত্যাকাণ্ডে তার সম্ভাব্য জড়িত থাকার বিষয়টি তদন্তে উঠে আসে।