বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ

সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকার সাজিনাস হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলায় এক নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের পরিচালকসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামের ৩য় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালতে শিশুটির মা আমাতুল মাকনুন এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে সাজিনাস হাসপাতালের পরিচালক হাসান মাহমুদ চৌধুরী, সহযোগী কনসালটেন্ট (এনআইসিইউ) ডা. আনোয়ার হোসেন, সিনিয়র কনসালটেন্ট (এনআইসিইউ) ডা. ফয়সাল আহমেদ, পেডিয়াট্রিক সার্জন ডা. আদনান ওয়ালিদ, কার্ডিও থোরাসিক ও ভাস্কুলার সার্জন ডা. মো. মিনহাজুল হাসান, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. হাবিবুর রহমান, কার্ডিও থোরাসিক ও ভাস্কুলার সার্জন ডা. মো. ফজলে মারুফ এবং ল্যাপারোস্কোপিক সার্জন ডা. মো. তামিম সাফায়েত চৌধুরীকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয়ে আরও কয়েকজন চিকিৎসক ও নার্সকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ২৫ মে সার্জিস্কোপ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি পুত্রসন্তানের জন্ম দেন আমাতুল মাকনুন। জন্মের পর নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাজিনাস হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। ভর্তির সময় শ্বাসকষ্ট ছাড়া শিশুটির অন্য কোনো শারীরিক জটিলতা ছিল না।

অভিযোগ অনুযায়ী, ৩০ মে শিশুটির বাম হাতে ব্যান্ডেজ দেখতে পান তার মা। বিষয়টি জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক তা সামান্য সমস্যা বলে জানান। তবে পরদিন দেখা যায়, শিশুটির বাম হাতের তালু কালো হয়ে গেছে এবং আঙুলে গ্যাংগ্রিন দেখা দিয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের অবহেলায় সংক্রমণ পুরো শরীরে ছড়িয়ে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরবর্তী সময়ে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইবনে সিনা হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, সাজিনাস হাসপাতালে ভুল স্থানে আইভি ক্যানুলা স্থাপন এবং পরবর্তী অস্ত্রোপচারে রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে জটিলতা সৃষ্টি হয়েছে। দীর্ঘ চিকিৎসার পর গত ৪ জুন শিশুটি মারা যায়।

বাদীপক্ষের আইনজীবী শুভাশীষ শর্মা জানান, অভিযোগটি গ্রহণ করে আদালত ঘটনাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত সংগ্রহেরও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন শিশুটির মা আমাতুল মাকনুন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তিনি আইনি পদক্ষেপ নেন।

আরও

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

সারা দেশ

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত...

২০২৬-০৯-৩০ ১৭:০২

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

সারা দেশ

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনি সাইবার অপরাধও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সামা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২