সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাদুল্লাপুরে করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাদুল্লাপুরে করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধার সাদুল্লাপুরে ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।

বুধবার (১২ আগস্ট) দুপুরের দিকে সাদুল্লাপুর প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও শেষে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
 

এ অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, জেলা তাঁতী দলের আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ।

দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাদুল্লাপুর প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকিরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সোহেল, সাবেক সভাপতি তাজুল ইসলাম রেজা, ভুমিহীন নেতা কামরুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, সাংবাদিক আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুল জোব্বার আকন্দ, আব্দুল কাফি সরকার, শামীম সরদার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপদেষ্টা মোস্তাফিজার রহমান ফারুক, সদস্য ছোলায়মান সরকার, নয়ন কুমারসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম মানুষের কথা বলার পাশাপাশি সমাজের অসংগতি তুলে ধরে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘ পথচলায় করতোয়া পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি মানুষের পাশে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে অতিথি ও উপস্থিত সবার মধ্যে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১