রংপুরে সাংবাদিক লাঞ্চিত ও মিঠাপুকুরে ২ সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন
শাকিল আহমেদ, রংপুর জেলা প্রতিনিধি
|
২০২৬-০৫-০৩ ১৬:৫১
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি ও দৈনিক দিনকাল-এর রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেকের সঙ্গে কাস্টমস কমিশনারের অসৌজন্যমূলক আচরণ এবং মিঠাপুকুর প্রেসক্লাবের দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মিঠাপুকুর।
রোববার ৩রা মে সকাল ১১টায় মিঠাপুকুর প্রেসক্লাব চত্বরে মিঠাপুকুর প্রেসক্লাবের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমান সাংবাদিক সালেকুজ্জামান সালেকের সঙ্গে চরম ধৃষ্টতাপূর্ণ ও লাঞ্ছনাকর আচরণ করেছেন। যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। বক্তারা অবিলম্বে অভিযুক্ত কমিশনারের অপসারণ দাবি করেন।
একই সঙ্গে সমাবেশে মিঠাপুকুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান মন্ডল ও সুলতান মারজানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে অনতিবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়