বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রংপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

রংপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

রংপুরে জমিজমা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ সদস্যরা। আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, বাদী ও আসামিগণ একই গ্রামের বাসিন্দা এবং প্রতিবেশী। দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে ধৃত আসামিদের পরিবার বাদীর পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতি ও ক্ষয়ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে। 

এরই জের ধরে গত ২৮ ফেব্রুয়ারী বাদীর পিতা আহম্মেদ আলী (৭৫) নিজ জমি দেখার জন্য বাড়ী হতে বের হলে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে তার জমিতে ধৃত আসামিরা ও তার সহযোগী আসামিগণ বেআইনিভাবে দলবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ করলে বাদী ও ভিকটিম বাধা প্রদান করে। 

তখন ধৃত আসামি ও সহযোগী আসামিদের হাতে থাকা বাঁশের লাঠি, লোহার রড, কাঠের টুকরা, ধারালো ছোরা ইত্যাদি দিয়ে বাদীর পরিবার ও ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারী ভাবে মারপিট করে ভিকটিমের মাথা ও চোখে সজোরে গুরুতর রক্তাক্ত জখম করে। 

বাদী ও ভিকটিমের ডাক চিৎকারে এলাকার লোকজন এসে ভিকটিম ও বাদীর পরিবারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর জেলা পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারী রাতে ভিকটিমকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

উক্ত ঘটনায় গত ১ মার্চ ভিকটিমের ছেলে বাদী হয়ে রংপুর জেলা পীরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের আভিযানিক দল গত শুক্রবার রাতে মহানগরীর কোতয়ালী থানার ২৫ নং ওয়ার্ডের জনৈক মো. এলাহী বকসের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ২ নং আসামি মো. ইব্রাহিম খলিল (৪৩) ও ০৮ নং আসামি মোছা. সুলতানা বেগম (৩৩) এবং রংপুরের গংগাচড়া থানার ৫ নং লক্ষ্মীটারী ইউনিয়নের অন্তর্গত পূর্ব মহিপুর গ্রামে জনৈক মো. লাল মিয়ার বাসায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ৫ নং আসামি মো. মজিবর রহমানকে গ্রেফতার করে। র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩