রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা। গত ৩০ জুন ২০২৬-এর হিসাব অনুযায়ী, এসব ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য টেবিলে উপস্থাপন করা হয়।

সংসদ সদস্য মো. আব্দুল আলীম দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ এবং ব্যাংকভিত্তিক হিসাব জানতে চান।

জবাবে অর্থমন্ত্রী জানান, ৩০ জুন ২০২৬ ভিত্তিক হিসাবে রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।

ব্যাংকভিত্তিক হিসাবে, অগ্রণী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা, বেসিক ব্যাংক পিএলসির ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা, জনতা ব্যাংক পিএলসির ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা, রূপালী ব্যাংক পিএলসির ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা এবং সোনালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা।

অর্থমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে জনতা ব্যাংকেই খেলাপি ঋণের পরিমাণ সবচেয়ে বেশি।

আরও

বৈদেশিক লেনদেন সহজ করতে নতুন সার্কুলার

অর্থনীতি

বৈদেশিক লেনদেন সহজ করতে নতুন সার্কুলার

বৈদেশিক মুদ্রা সংক্রান্ত লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সুসংগঠিত করতে নতুন সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্...

২০২৬-০৯-০৩ ০৮:৪২

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও...

২০২৬-০৯-০২ ২২:২৫

স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক

অর্থনীতি

স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক

দীর্ঘদিনের নানা সীমাবদ্ধতার পর গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার দিকে গুরুত্ব দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক...

২০২৬-০৯-০২ ২০:১১

বৃহৎ খেলাপি ব্যবসায়ীদের আবারও সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

বৃহৎ খেলাপি ব্যবসায়ীদের আবারও সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

বৃহৎ খেলাপি ব্যবসায়ী, যাদের এক হাজার কোটি টাকার বেশি ঋণ আছে তাদের আবারও সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক। এক হাজার কোটি টাকা...

২০২৬-০৮-৩১ ২২:৪৭

বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব

অর্থনীতি

বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরি...

২০২৬-০৮-৩১ ২০:৫২

আগস্টের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬৭ কোটি ডলার

অর্থনীতি

আগস্টের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬৭ কোটি ডলার

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্...

২০২৬-০৮-৩০ ২০:০২