সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

বৃহৎ খেলাপি ব্যবসায়ীদের আবারও সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

বৃহৎ খেলাপি ব্যবসায়ীদের আবারও সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

বৃহৎ খেলাপি ব্যবসায়ী, যাদের এক হাজার কোটি টাকার বেশি ঋণ আছে তাদের আবারও সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক। এক হাজার কোটি টাকার বেশি ঋণ থাকলে তা পুনঃতফসিল ও পুনর্গঠনে বাড়তি সময় দিচ্ছে কেন্দ্রিয় ব্যাংক।

সোমবার (৩১ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি-১) গাজী মো. মাহফুজুল ইসলামের সই করা ওই সার্কুলারে বলা হয়, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসায় ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে নীতি সহায়তা প্রদান সংক্রান্ত নীতিমালার যথাযথ বাস্তবায়ন নিশ্চিতকল্পে নিম্নোক্ত নির্দেশনা দেয়া হলো:

১) বিআরপিডি সার্কুলার নম্বর-০৭/২০২৫ এর আওতায় নীতি সহায়তা প্রাপ্তির লক্ষ্যে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকে নতুন আবেদন দাখিল করা যাবে।

২) যেসব ঋণগ্রহীতা ‘ব্যবসা ও আর্থিক ব্যবস্থাদি পুনর্গঠনের লক্ষ্যে গঠিত নীতি সহায়তা সংক্রান্ত বাছাই কমিটি’ থেকে নীতি সহায়তা গ্রহণ করেছেন, সেসব ঋণ গ্রহীতা ব্যাংকে বিআরপিডি সার্কুলার নম্বর-০৭/২০২৫ এর আওতায় নতুন আবেদন দাখিল করতে পারবে।

৩) কোনো ঋণগ্রহীতা (একক প্রতিষ্ঠান বা গ্রুপ) কর্তৃক নীতি সহায়তার আওতায় বিশেষ পুনঃতফসিল ও পুনর্গঠনের জন্য আবেদনকৃত ঋণ হিসাবগুলোর ঋণ স্থিতি ১ হাজার কোটি টাকা বা এর বেশি হলে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ওই ঋণ হিসাবগুলো বিশেষ পুনঃতফসিলের ক্ষেত্রে সর্বোচ্চ ২ বছর গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১৫ বছর মেয়াদে পুনঃতফসিল করা যাবে। আর বিশেষ পুনর্গঠনের ক্ষেত্রে বিআরপিডি সার্কুলার নম্বর-১৬/২০২২ এর অনুচ্ছেদ নম্বর ৬(১) এ বর্ণিত মেয়াদের অতিরিক্ত সর্বোচ্চ ৪ বছর মেয়াদ নির্ধারণপূর্বক পুনর্গঠন করা যাবে।

৪) কোনো ঋণগ্রহীতা (একক প্রতিষ্ঠান বা গ্রুপ) কর্তৃক আবেদনকৃত ঋণ হিসাবগুলোর ঋণ স্থিতি ১ হাজার কোটি টাকার কম হলে ওই ঋণ হিসাবগুলো বিশেষ পুনঃতফসিল ও পুনর্গঠনের ক্ষেত্রে বিআরপিডি সার্কুলার নম্বর-০৭/২০২৫ এ বর্ণিত মেয়াদ প্রযোজ্য হবে।

৫) যেসব ঋণগ্রহীতা ইতোপূর্বে বিআরপিডি সার্কুলার নম্বর-০৭/২০২৫ অথবা বাছাই কমিটির আওতায় নীতি সহায়তা গ্রহণ করেছেন, সেসব ঋণগ্রহীতাকে অনুচ্ছেদ ২(গ) ও ২(ঘ) এ বর্ণিত সুবিধা প্রদান করা যাবে। এ ক্ষেত্রে গ্রেস পিরিয়ডের ইতোমধ্যে অতিক্রান্ত সময় এ সার্কুলারে বর্ণিত গ্রেস পিরিয়ডের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনাপূর্বক প্রয়োজনীয় অতিরিক্ত মেয়াদ বৃদ্ধি করা যাবে।

৬) নতুন আবেদনের ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত অশ্রেণিকৃত (STD-0, 1, 2, SMA) ঋণগুলোকে সূত্রোক্ত সার্কুলারে বর্ণিত নির্দেশনানুযায়ী বিশেষ পুনর্গঠনজনিত সুবিধা এবং বিরূপমানে শ্রেণিকৃত (SS, DF, B/L) ঋণগুলোকে বিশেষ পুনঃতফসিলজনিত সুবিধা প্রদান করা যাবে।

৭) এ সার্কুলারের আওতায় সব আবেদন প্রয়োজনীয় ডাউনপেমেন্ট গ্রহণপূর্বক ৩১ ডিসেম্বর, ২০২৬ এর মধ্যে ব্যাংক কর্তৃক নিষ্পত্তি করতে হবে।

৮) সূত্রোক্ত সার্কুলার ও এর অনুবৃত্তিক্রমে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৯(১) (চ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

আরও

দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত

অর্থনীতি

দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত

রাজধানীর কাঁচামালের বাজারে সবচেয়ে দামি সবজি শিম হলেও সবচেয়ে কমদামি সবজি পেঁপে। অন্যান্য সবজি কিনতে হলে গুনতে হবে কমপক্ষে...

২০২৬-০৮-২৮ ১১:২৮

২৫ থেকে ৩২ টাকায় পেঁয়াজ বিক্রি করছেন কৃষকরা, বাজারে কত

অর্থনীতি

২৫ থেকে ৩২ টাকায় পেঁয়াজ বিক্রি করছেন কৃষকরা, বাজারে কত

ফরিদপুরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনে উৎপাদনও হয়েছে প্রচুর।...

২০২৬-০৮-২৭ ১১:১০

মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

অর্থনীতি

মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (স্ট্যান্ডার্ড) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘ...

২০২৬-০৮-২৬ ১৭:০৪

বড় ঋণে অনিয়ম ঠেকাতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

বড় ঋণে অনিয়ম ঠেকাতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক

বড় অঙ্কের ঋণে অনিয়ম ও জালিয়াতি ঠেকাতে ঋণের অর্থ ব্যবহারে নজরদারি বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ৫০ কোটি টাকা বা তার...

২০২৬-০৮-২৫ ১২:৫৫

গণ-শুনানিতে মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ বাড়াতে প্রথম ৫ বছর কম ট্যারিফের প্রস্তাব

অর্থনীতি

গণ-শুনানিতে মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ বাড়াতে প্রথম ৫ বছর কম ট্যারিফের প্রস্তাব

গণ-শুনানিতে মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ বাড়াতে প্রথম ৫ বছর কম ট্যারিফের প্রস্তাব দিয়েছে সৌরবিদ্যুৎ কেন্দ্র মালিকদে...

২০২৬-০৮-২৩ ২১:০৮

আগস্টের ২২ দিনেই ২১৫ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স

অর্থনীতি

আগস্টের ২২ দিনেই ২১৫ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স

চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ ট...

২০২৬-০৮-২৩ ২০:০১