শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

প্রায় একমাস ধরে ডিমের দাম চড়া, বেড়েছে আরও কিছু পণ্যের দাম

প্রায় একমাস ধরে ডিমের দাম চড়া, বেড়েছে আরও কিছু পণ্যের দাম

রাজধানীর খুচরা বাজারে প্রায় এক মাস ধরে ফার্মের মুরগির ডিমের দাম চড়া। প্রতি ডজন ডিম এখনো বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬৫ টাকায়। এর মধ্যেই নতুন করে বেড়েছে চিনি, আটা ও ময়দার দাম। গত এক সপ্তাহে খোলা চিনির দাম কেজিতে আরও ৫ টাকা বেড়ে ১১৫ থেকে ১২০ টাকায় উঠেছে। পাশাপাশি মোড়কজাত চিনির সরবরাহ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা।

তবে নিত্যপণ্যের বাজারে স্বস্তির খবরও আছে। পেঁয়াজ, রসুন, আমদানি করা আদা ও কয়েক ধরনের সবজির দাম কিছুটা কমেছে।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর মুগদা, মানিকনগর, খিলগাঁও ও মতিঝিল এলাকায় ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ফার্মের মুরগির প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬৫ টাকায়। কেউ এক হালি কিনতে গেলে ৫৫ টাকা দিতে হচ্ছে। এই হিসেবে এক ডজন ডিমের দাম দাঁড়াচ্ছে ১৬৫ টাকা। তবে এক ডজন কিনলে ১৫০ থেকে ১৬০ টাকা রাখা হচ্ছে।

বাজারে ডিমের পাশাপাশি ব্রয়লার মুরগির দামও ঊর্ধ্বমুখী রয়েছে। প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

এ বিষয়ে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) মহাসচিব এম সাফির রহমান ঢাকা পোস্টকে বলেন, ডিম ও মুরগির মূল্যবৃদ্ধি মূলত জোগান ও চাহিদার ওপর নির্ভর করে। সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে দেশের অসংখ্য লেয়ার খামারি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় অনেক খামারির ডিম নষ্ট হয়েছে এবং মুরগি ও ডিম ভেসে গেছে। যার ফলে বাজারে জোগানের বড় ঘাটতি তৈরি হয়েছে এবং দাম বেড়েছে।

আরও

বড় ঋণে অনিয়ম ঠেকাতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

বড় ঋণে অনিয়ম ঠেকাতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক

বড় অঙ্কের ঋণে অনিয়ম ও জালিয়াতি ঠেকাতে ঋণের অর্থ ব্যবহারে নজরদারি বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ৫০ কোটি টাকা বা তার...

২০২৬-০৮-২৫ ১২:৫৫

গণ-শুনানিতে মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ বাড়াতে প্রথম ৫ বছর কম ট্যারিফের প্রস্তাব

অর্থনীতি

গণ-শুনানিতে মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ বাড়াতে প্রথম ৫ বছর কম ট্যারিফের প্রস্তাব

গণ-শুনানিতে মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ বাড়াতে প্রথম ৫ বছর কম ট্যারিফের প্রস্তাব দিয়েছে সৌরবিদ্যুৎ কেন্দ্র মালিকদে...

২০২৬-০৮-২৩ ২১:০৮

আগস্টের ২২ দিনেই ২১৫ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স

অর্থনীতি

আগস্টের ২২ দিনেই ২১৫ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স

চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ ট...

২০২৬-০৮-২৩ ২০:০১

গ্যাস সংকট আরও কতদিন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অর্থনীতি

গ্যাস সংকট আরও কতদিন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশের চলমান গ্যাস সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার ফল উল্লেখ করে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্রেটেজি, তথ্য ও সম্প্রচার এব...

২০২৬-০৮-১৮ ১৯:০৯

চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব

অর্থনীতি

চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব

চট্টগ্রামকে আঞ্চলিক বিনিয়োগ ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতার পূর্ণ ব্যবহার নি...

২০২৬-০৮-১৬ ১০:৪৭