রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশ। “বিওয়াইডি গ্রিন ড্রাইভ” উদ্যোগের আওতায় পুরো সেপ্টেম্বর মাসজুড়ে দেশের সকল বিওয়াইডি আউটলেটে এ কর্মসূচি চলবে।

“ড্রাইভ টুডে,গ্রো টুমরো”—এ স্লোগানকে সামনে রেখে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী এ ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইন শেষে মাসজুড়ে সম্পন্ন হওয়া মোট টেস্ট ড্রাইভের সংখ্যা হিসাব করে সেই অনুযায়ী গাছ লাগাবে প্রতিষ্ঠানটি।

পরিবেশ সুরক্ষায় নিজেদের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে বিওয়াইডি বাংলাদেশ। একই সঙ্গে এটি প্রতিষ্ঠানটির করপোরেট মিশন এবং বৈশ্বিক ভিশন ‘কুল দ্য আর্থ বাই ১ ডিগ্রী সেলসিয়াস’-এর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

এ উদ্যোগ সম্পর্কে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং কর্মকর্তা ইমতিয়াজ নওশের বলেন, “একজন গ্রাহকের জন্য গাড়ি কেনার অভিজ্ঞতা অনেক সময় টেস্ট ড্রাইভ থেকেই শুরু হয়। আমরা চেয়েছি, সেই প্রথম অভিজ্ঞতার সঙ্গে ভালো কিছু করার সুযোগকে যুক্ত করতে। গ্রিন ড্রাইভ-এর আওতায় প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগানো হবে। ফলে একজনের নেওয়া ছোট্ট একটি পদক্ষেপও বড় একটি উদ্যোগে অবদান রাখবে। আমরা আশা করি, সবার অংশগ্রহণে এ উদ্যোগ দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।”

বিওয়াইডির নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) টেস্ট ড্রাইভ করে যে কেউ এ ক্যাম্পেইনের অংশ হতে পারবেন।
 

আরও

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শর্তসাপেক্ষে শুল্ক-কর অব্যাহতি

অর্থনীতি

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শর্তসাপেক্ষে শুল্ক-কর অব্যাহতি

দেশের বাজারে কাঁচা মরিচ ও টমেটোর সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পণ্যগুলোর আমদানিতে শর্তসাপেক্ষে শুল্ক-কর অব্যাহতি দিয়েছে স...

২০২৬-০৯-০৫ ০৮:৩৩

১ লিটার সয়াবিন তেলের দাম যা বাড়ল—১২ কেজি এলপিজিতে কমলো তার আড়াই গুণ

অর্থনীতি

১ লিটার সয়াবিন তেলের দাম যা বাড়ল—১২ কেজি এলপিজিতে কমলো তার আড়াই গুণ

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সেপ্টেম্বর মাসের জন্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (ব...

২০২৬-০৯-০৩ ০৯:৩৩

বৈদেশিক লেনদেন সহজ করতে নতুন সার্কুলার

অর্থনীতি

বৈদেশিক লেনদেন সহজ করতে নতুন সার্কুলার

বৈদেশিক মুদ্রা সংক্রান্ত লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সুসংগঠিত করতে নতুন সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্...

২০২৬-০৯-০৩ ০৮:৪২

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও...

২০২৬-০৯-০২ ২২:২৫

স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক

অর্থনীতি

স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক

দীর্ঘদিনের নানা সীমাবদ্ধতার পর গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার দিকে গুরুত্ব দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক...

২০২৬-০৯-০২ ২০:১১

বৃহৎ খেলাপি ব্যবসায়ীদের আবারও সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

বৃহৎ খেলাপি ব্যবসায়ীদের আবারও সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

বৃহৎ খেলাপি ব্যবসায়ী, যাদের এক হাজার কোটি টাকার বেশি ঋণ আছে তাদের আবারও সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক। এক হাজার কোটি টাকা...

২০২৬-০৮-৩১ ২২:৪৭