বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

১ লিটার সয়াবিন তেলের দাম যা বাড়ল—১২ কেজি এলপিজিতে কমলো তার আড়াই গুণ

১ লিটার সয়াবিন তেলের দাম যা বাড়ল—১২ কেজি এলপিজিতে কমলো তার আড়াই গুণ

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সেপ্টেম্বর মাসের জন্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গতকাল বুধবার ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা থেকে ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিন সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে জুলাই মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। আগস্ট মাসে দাম বাড়ানো হয় ৭০ টাকা। যদিও জুলাইতে আগের মাসের ১ হাজার ৮৮৫ টাকা থেকে ৩৫৭ টাকা কমানো হয়েছিল। গতকাল বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, বেসরকারি এলপিজি ভোক্তাপর্যায়ে দাম প্রতিকেজি ১৩২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকরের নির্দেশনা দেয়া হয়।

এদিকে দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বিদ্যমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এর আগে একই পরিমাণ তেলের দাম ছিল ১৯৯ টাকা।

আরও

আগস্টের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬৭ কোটি ডলার

অর্থনীতি

আগস্টের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬৭ কোটি ডলার

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্...

২০২৬-০৮-৩০ ২০:০২

প্রায় একমাস ধরে ডিমের দাম চড়া, বেড়েছে আরও কিছু পণ্যের দাম

অর্থনীতি

প্রায় একমাস ধরে ডিমের দাম চড়া, বেড়েছে আরও কিছু পণ্যের দাম

রাজধানীর খুচরা বাজারে প্রায় এক মাস ধরে ফার্মের মুরগির ডিমের দাম চড়া। প্রতি ডজন ডিম এখনো বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬৫ টাকায়।...

২০২৬-০৮-২৯ ১৩:১৭

দেশে সারের সংকট নেই, বেশি দামে বিক্রি করলে ডিলারশিপ বাতিল

অর্থনীতি

দেশে সারের সংকট নেই, বেশি দামে বিক্রি করলে ডিলারশিপ বাতিল

কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রি কিংবা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

২০২৬-০৮-২৯ ১০:০৯

দুই দিনে এলো সাড়ে ১১ কোটি ডলার, আগস্টে রেমিট্যান্স ২৪৫ কোটি

অর্থনীতি

দুই দিনে এলো সাড়ে ১১ কোটি ডলার, আগস্টে রেমিট্যান্স ২৪৫ কোটি

চলতি আগস্ট মাসের প্রথম ২৬ দিনে দেশে ২৪৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ২৫ ও ২৬ আগস্ট—এই দুই...

২০২৬-০৮-২৮ ১৯:১২

দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত

অর্থনীতি

দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত

রাজধানীর কাঁচামালের বাজারে সবচেয়ে দামি সবজি শিম হলেও সবচেয়ে কমদামি সবজি পেঁপে। অন্যান্য সবজি কিনতে হলে গুনতে হবে কমপক্ষে...

২০২৬-০৮-২৮ ১১:২৮

২৫ থেকে ৩২ টাকায় পেঁয়াজ বিক্রি করছেন কৃষকরা, বাজারে কত

অর্থনীতি

২৫ থেকে ৩২ টাকায় পেঁয়াজ বিক্রি করছেন কৃষকরা, বাজারে কত

ফরিদপুরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনে উৎপাদনও হয়েছে প্রচুর।...

২০২৬-০৮-২৭ ১১:১০