রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন

আগামীকাল থেকে রাজশাহীর মাঠে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এই সিরিজকে সামনে রেখে আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন অনুষ্ঠান।

​অনুষ্ঠানে সিরিজের ঝকঝকে ট্রফিটি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং শ্রীলঙ্কা দলের অধিনায়ক চামারি আতাপাত্তু। ট্রফি উন্মোচন শেষে দুই দলের অধিনায়কই সংবাদমাধ্যমের মুখোমুখি হন এবং সিরিজের পরিকল্পনা নিয়ে কথা বলেন।

​বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে সিরিজ জয়ই তাদের মূল লক্ষ্য। অন্যদিকে, শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তুও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

​আগামীকাল সকাল ৯টা ২০মিনিটে একই ভেন্যুতে সিরিজের প্রথম ওয়ানডে ৫০ ওভারে ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সট- নিগার সুলতানা জ্যোতি- বাংলাদেশ দলের অধিনায়ক। সট- চামারি আতাপাত্তু-শ্রীলঙ্কা দলের অধিনায়ক।

আরও

কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই

খেলাধুলা

কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফ...

২০২৬-০৯-১৯ ০১:৩৪

আবারও ভারত, আবারও সেমিফাইনাল- এবার এশিয়ান গেমসে বাংলাদেশ

খেলাধুলা

আবারও ভারত, আবারও সেমিফাইনাল- এবার এশিয়ান গেমসে বাংলাদেশ

একটি হারের মাত্র ১১ দিন পর আবারও ভারতের মুখোমুখি বাংলাদেশ। এবারও সেমিফাইনাল, আবারও টি-টোয়েন্টি। তবে মঞ্চটা এশিয়া কাপ নয়—...

২০২৬-০৯-১৮ ২০:২৪

বাংলাদেশ ফুটবল লিগের প্রথম দিনেই দুই চিত্র, আবাহনীর গোলশূন্য ড্র; ফর্টিসের ৬-০ গোলের জয়

খেলাধুলা

বাংলাদেশ ফুটবল লিগের প্রথম দিনেই দুই চিত্র, আবাহনীর গোলশূন্য ড্র; ফর্টিসের ৬-০ গোলের জয়

বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুমের প্রথম দিনেই দেখা গেল ভিন্ন দুই চিত্র। কোথাও গোলের বন্যা, কোথাও নবাগতদের চমক। তবে মানিক...

২০২৬-০৯-১৮ ১৯:০৫

শিরোপার লড়াইয়ে মেসি-রোনালদো, ব্যবধান এখন ১০

খেলাধুলা

শিরোপার লড়াইয়ে মেসি-রোনালদো, ব্যবধান এখন ১০

ট্রফি ক্যাবিনেটে আরও একটি শিরোপা যোগ করেছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে ক্যাম্পেওনেস কাপ জয়ের পর আর্জেন্টাইন তারকার...

২০২৬-০৯-১৮ ১৭:৪৩