শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

দলবদলে তৃতীয় সর্বোচ্চ খরচ করা চেলসি হারল ৩ গোলে

দলবদলে তৃতীয় সর্বোচ্চ খরচ করা চেলসি হারল ৩ গোলে

 

দলবদল বাজারে ৩৫৯ মিলিয়ন পাউন্ড ব্যয় করা পশ্চিম লন্ডনের ক্লাব চেলসিকে ৩-০ গোলের হারিয়েছে ১০৬ মিলিয়ন পাউন্ড খরচ করা ব্রেন্টফোর্ড। এ নিয়ে প্রিমিয়ার লিগের টানা তিন ম্যাচেই জয়হীন জাবি আলোনসোর দল। সাবেক ইংলিশ চ্যাম্পিয়নদের হারানোর পথে জেইডন অ্যান্থনি, ইগর থিয়াগো এবং ফ্যাবিও কারভালহো একটি করে গোল করেছেন।

 

যদিও ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতা ছিল। ৬১তম মিনিটে কর্নার থেকে আসা বলটি ইয়ানিক শুস্টারের হেড দিয়ে গোলমুখে পাঠালে অ্যান্থনি খুব কাছ থেকে হেডে তা জালে জড়ান। এই গোলটি প্রিমিয়ার লিগে চেলসির টানা ২১ ম্যাচে ক্লিন শিট না পাওয়ার (অর্থাৎ প্রতিপক্ষের গোল ঠেকিয়ে রাখতে না পারার) ধারাবাহিকতা বজায় রাখল।

৮৩তম মিনিটে থিয়াগো ব্যবধান ২-০ করেন। পাল্টা আক্রমণে ওঠা কেভিন শ্যাডের প্রচেষ্টা এমিলিয়ানো মার্টিনেজ রুখে দিলেও বলটি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের পায়ে এসে পড়ে এবং তিনি কোনো ভুল করেননি। এরপর অতিরিক্ত সময়ে শ্যাডের বাড়ানো একটি ক্রস থেকে গোল করে বদলি খেলোয়াড় কারভালহো দলের জয় নিশ্চিত করেন।

এই জয়ে ফলে লিগে এখন পর্যন্ত অপরাজিত থাকা ব্রেন্টফোর্ড পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে চেলসি অবস্থান করছে সাত নম্বরে। ১৯৩৮ সালের পর এটাই ছিল ঘরের মাঠে চেলসির বিপক্ষে ব্রেন্টফোর্ডের প্রথম জয়। ম্যাচের শেষ বাঁশি বাজতেই ম্যানেজার কিথ এডওয়ার্ডস ও তার খেলোয়াড়রা জয়োল্লাসে মেতে ওঠেন।

যদিও মৌসুমের প্রথম চার ম্যাচে মোট ১০টি গোল করা চেলসি এই ম্যাচের শুরুতেই গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে পেদ্রো নেতোর বাঁকানো শটটি রুখে দেন গোলরক্ষক কাওমহিন কেলহার। কোল পালমারও দু’বার ব্রেন্টফোর্ডের রক্ষণ ভেদ করে গোল পাওয়ার কাছাকাছি গিয়েও ফিনিশিং দিতে পারেননি। আর চোটের কারণে ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোকে ছাড়াই খেলতে নামা চেলসিকে স্বাগতিকদের রক্ষণভাগ অনায়াসেই আটকে রাখে।

ম্যাচটির একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে চেলসিকে নামান কোচ আলোনসো। অধিনায়ক রিচ জেমস ইনজুরিতে, ড্যানি ওয়েলবেক লিগের প্রথম কোনো ম্যাচে শুরুর একাদশ এবং জর্ডান হেন্ডারসন চেলসির হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামলেন সাবেক ঠিকানা ব্রেন্টফোর্ডের বিপক্ষে। যথারীতি সাইডলাইনে ছিলেন চোটে ভোগা মইসেস কাইকাদো।

আরও

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

খেলাধুলা

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

টি-টোয়েন্টিতে ধারাবাহিক ফর্ম ধরে রেখে এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে ইংল্যান্ড। কার্ডিফে সফরকারীদের দেও...

২০২৬-০৯-১৮ ১০:০৫

বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম

খেলাধুলা

বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম

বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় শুক্রবার (১...

২০২৬-০৯-১৭ ২১:০৭

৫০ বছরে প্রথমবার এমন লজ্জার হার ম্যানচেস্টার ইউনাইটেডের

খেলাধুলা

৫০ বছরে প্রথমবার এমন লজ্জার হার ম্যানচেস্টার ইউনাইটেডের

ম্যানচেস্টার ডার্বিতে বিতর্কিত এক গোলে সিটির কাছে হেরেছিল ইউনাইটেড। এবার কারাবাও কাপ থেকে তারা ছিটকে গেছে ব্রাইটনের কাছে...

২০২৬-০৯-১৭ ১২:০৫

রাফিনিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

খেলাধুলা

রাফিনিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

চলতি মৌসুম দিয়ে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেল...

২০২৬-০৯-১৭ ০৯:০৮

ত্রিদেশীয় সিরিজেও খেলা হচ্ছে না নাহিদ রানার

খেলাধুলা

ত্রিদেশীয় সিরিজেও খেলা হচ্ছে না নাহিদ রানার

জিম্বাবুয়ে সিরিজ চলাকালে পায়ের ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। সেই চোটে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন টাইগার এই সেনসেশন। অ...

২০২৬-০৯-১৬ ১২:১১