বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

রাজধানীর লঞ্চ-বাস টার্মিনাল ও রেলস্টেশনে অভিযানে ১৬ জনকে সাজা ও জরিমানা

রাজধানীর লঞ্চ-বাস টার্মিনাল ও রেলস্টেশনে অভিযানে ১৬ জনকে সাজা ও জরিমানা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পৃথক অভিযান পরিচালনা করে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশন থেকে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদণ্ড দিয়েছে।

সোমবার (১৬ মার্চ) এই অভিযান পরিচালনা করেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১০০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে।

কমলাপুর রেলস্টেশনে অভিযান করে ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে একজনকে ৩ মাসের কারাদণ্ড, একজনকে ২০ দিনের, এবং ছয়জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। বাকি ছয়জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি মামলা দায়ের এবং মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তালেবুর রহমান আরও জানান, ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং এবং রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে। এর ফলে ভুক্তভোগীরা দ্রুত ও স্বল্প সময়ে বিচারিক সেবা পাচ্ছেন।

তিনি বলেন, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে ডিএমপি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

আরও

১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে

আইন-আদালত

১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মা...

২০২৬-০৯-২৭ ১৯:৪২

হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

আইন-আদালত

হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ নভেম্বর দিন...

২০২৬-০৯-২৭ ১৪:২২

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন

আইন-আদালত

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন

সরকারি ফ্ল্যাটে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ ক...

২০২৬-০৯-২৪ ২১:২৯