শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মাছের ঘেরে বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত মো. মোশারফ খান (৪০) উপজেলার দুর্গাপুর গ্রামের দবির খানের ছেলে৷

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ জুলাই) রাতে খাবার খেয়ে মোশারফ খান তাঁর মাছের ঘেরে যান। পরদিন বুধবার (১৬ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে এক অজ্ঞাত পথচারী ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় পানির মধ্যে তাকে পড়ে থাকতে দেখে দুর্গাপুর স্ট্যান্ডে থাকা স্থানীয় লোকজনকে খবর দেয়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও কালুখালী থানা পুলিশকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানির মধ্যে থেকে মোশারফ খানের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছের ঘেরে থাকা বৈদ্যুতিক বাল্বের লাইন ঠিক করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে মারা যান।

কালুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় কালুখালী থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

সারা দেশ

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক...

২০২৬-০৯-০৫ ২০:২৩

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সারা দেশ

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়...

২০২৬-০৯-০৫ ২০:০২

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে আট বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মজিবর রহমান ( ৬৫) ন...

২০২৬-০৯-০৫ ১৯:৫০

আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আনিসুর রহমান, সম্পাদক সালেহ আহমদ

সারা দেশ

আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আনিসুর রহমান, সম্পাদক সালেহ আহমদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আনিসুর রহমান মহরম এবং সাধারণ স...

২০২৬-০৯-০৫ ১৯:২১

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত দাবিতে মৌলভীবাজারে  বিক্ষোভ সমাবেশ

সারা দেশ

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত দাবিতে মৌলভীবাজারে  বিক্ষোভ সমাবেশ

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত, বেহাল আইনশৃঙ্...

২০২৬-০৯-০৫ ১৮:৪৩