শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়মিত কার্যক্রমের অংশ। এ সফর নিয়ে অযথা জল্পনা-কল্পনার কোনো কারণ নেই।

এর আগে রোববার (৯ আগস্ট) চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে ঢাকায় আসেন ‘র’ প্রধান পরাগ জৈন। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন বলে জানা গেছে।

প্রেস ব্রিফিংয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ ও এর তাৎপর্য সম্পর্কে জানাতে সরকারি উদ্যোগে প্রতি সপ্তাহে এক দিন স্কুলশিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শনে নেওয়া হবে।

তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের পর দর্শনার্থীদের ব্যাপক চাপের কারণে ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। তবে বর্তমানে সেসব সমস্যা অনেকটাই সমাধান করা হয়েছে এবং জাদুঘরের ব্যবস্থাপনা গুছিয়ে আনা হয়েছে।

শিক্ষার্থীদের নিয়মিত জাদুঘর পরিদর্শনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগের বিষয়গুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা।

আরও

রাজনীতি হতে হবে জনগণের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য: স্থানীয় সরকারমন্ত্রী

জাতীয়

রাজনীতি হতে হবে জনগণের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য: স্থানীয় সরকারমন্ত্রী

রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য হতে হবে বলে মন্তব্য...

২০২৬-১০-০৯ ২০:৩৬

দুর্গোৎসব ঘিরে নাশকতার আশঙ্কা, সবাইকে সতর্ক থাকার আহ্বান গয়েশ্বরের

জাতীয়

দুর্গোৎসব ঘিরে নাশকতার আশঙ্কা, সবাইকে সতর্ক থাকার আহ্বান গয়েশ্বরের

আসন্ন দুর্গোৎসব ঘিরে নাশকতার আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩...

২০২৬-১০-০৯ ১৯:৩৫

ঢাকা মেডিকেলে রোগী রেখে টিকিট কাটার কথা বলে উধাও দুই ব্যক্তি

জাতীয়

ঢাকা মেডিকেলে রোগী রেখে টিকিট কাটার কথা বলে উধাও দুই ব্যক্তি

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন দুই...

২০২৬-১০-০৯ ১৯:৩১

খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করতে চায় সরকার: আমিনুল হক

জাতীয়

খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করতে চায় সরকার: আমিনুল হক

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করে নতুন প্রজন্মকে সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ হিসেবে গড়ে তুলতে...

২০২৬-১০-০৯ ১৯:২৬

মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়

মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

মানসিক অসুস্থতাকে ঘিরে থাকা ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করতে সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন...

২০২৬-১০-০৯ ১৮:৩৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৯

জাতীয়

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই...

২০২৬-১০-০৯ ১৭:৩২