রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পুলিশি তৎপরতার অভাবে গাইবান্ধায় অপহরণের দেড় মাসেও উদ্ধার হয়নি দশম শ্রেণীর শিক্ষার্থী ফিরিস্তী

পুলিশি তৎপরতার অভাবে গাইবান্ধায় অপহরণের দেড় মাসেও উদ্ধার হয়নি দশম শ্রেণীর শিক্ষার্থী ফিরিস্তী

দশম শ্রেণির ছাত্রী অপহরণের দেড় মাস পেরিয়ে গেলেও পুলিশের গাফিলতির কারণে অপহৃতা জীবিত বা মৃত অবস্থায় আছে উদ্ধারে কোনো তৎপরতা নেই।

অপরহণের ঘটনায় গত ৩০মে পাঁচজনকে আসামি করে সদর থানায় (৪৪/২৩৮ নং) মামলা দায়ের করা হলেও পুলিশ আসামি না ধরে অজ্ঞাত কারণে নিরব রয়েছে বলে অভিযোগ উঠেছে।

মামলা সুত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের শিমুলতাড়ি গ্রামের রুবি বেগমের মেয়ে শেখ ফাহমিদা আকতার ফিরিস্তী (১৬) পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়ালেখা করছিল । ফাহমিদা আকতার বিদ্যালয়ে যাওয়া আসার পথে প্রতিদিন পার্শ্ববর্তী গোবিন্দপুর বারিধারা গ্রামের মাহাবুর রহমানের ছেলে বখাটে নেশাগ্রস্ত মো. লিখন মিয়া (২৫) প্রেম ভালোবাসার প্রস্তাব দিয়ে নানাভাবে ঈভটিজিং করতো। বিষয়টি ফাহমিদা তার বাবা ও মাকে অবগত করলে তারা লিখনের পিতা মাহাবুর রহমানকে জানায়। কিন্তু লিখন মিয়াকে তার বাবা মা কোনো শাসন না করায় সে আরও বেশী উত্যক্ত করতে থাকে। একপর্যায়ে লিখনের পিতা মাহাবুর রহমান ও তার স্ত্রী লাকি বেগমের উসকানিতে লিখনের ইভটিজিংয়ের মাত্রা আরও বেড়ে যায়। পরবর্তীতে গত ২৮মে সন্ধ্যা ৭টার দিকে ফাহমিদা আকতার একাই পার্শ্ববতী গ্রাম কিশামত গোপালপুর নানা বাড়িতে যায় । 

এ সময় সুখানদিঘী থেকে বাদিয়াখালী পাকা রাস্তার ওপর পৌছামাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামী মাহাবুর রহমান, লাকি বেগম, মিঠু মিয়া ও সাথী বেগমের সহযোগিতায় লিখন তাকে জোরপূর্বক অটোবাইকে অপহরণ করে নিয়ে যায়। এরপর রুবি বেগম সব জায়গায় মেয়েকে খুঁজে না পেয়ে ২নং আসামি মাহাবুর রহমানের বাড়িতে যায় এবং তাকে জিজ্ঞাসা করলে তার ছেলে ফাহমিদা আকতারকে নিয়ে গেছে বলে জানায় কিন্তু দুদিন অতিবাহিত হলেও তাকে খুজে বের করে না দেয়ায় রুবি বেগম বাদি হয়ে গত ৩০মে পাঁচজনকে আসামি করে সদর থানায় (৪৪/২৩৮ নং) অপহরণ মামলা দায়ের করেন। এরপর আসামিরা আরো ক্ষিপ্ত হয়ে বাদির পরিবারের লোকজনকে খুন জখমসহ নানা ভয়ভীতি প্রদর্শন করে উল্টো গত ২ জুন রুবি বেগমসহ পাঁচজনের নামে থানায় মিথ্যা মামলা দায়ের করে। 
 

এ বিষয়ে ভিকটিমের মা মামলার বাদি রুবি বেগম জানান, গত দেড় মাসের বেশী সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার মেয়ে জীবিত কিংবা মৃত অবস্থায় কোথাও খুঁজে না পেয়ে এবং আসামিদের অব্যাহত হুমকিতে চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। 

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন মুঠফোনে জানান, ভিকটিম কোনো মোবাইল ফোন ব্যবহার না করায় তার সঠিক লোকেশন খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ভিকটিমকে যেন দ্রুত উদ্ধার করা যায় সেজন্য তথ্য প্রযুক্তির মাধ্যমে সার্বিক চেষ্টা চালানো হচ্ছে।

আরও

খেলাধুলা বিপিএল হবে না-খবরটি গণমাধ্যমকর্মীর কাছ থেকে জানলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সারা দেশ

খেলাধুলা বিপিএল হবে না-খবরটি গণমাধ্যমকর্মীর কাছ থেকে জানলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগামী মৌসুমে হবে না- এমন খবর গণমাধ্যমকর্মীর কাছ থেকেই জানলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আ...

২০২৬-০৯-০৬ ১৭:৪৬

খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ

সারা দেশ

খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ

দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ খাদ্য মজুদ ও খাদ্যের গুণগত মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দি...

২০২৬-০৯-০৬ ১৭:৩৬

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

সারা দেশ

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা...

২০২৬-০৯-০৬ ১৬:১৪

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

সারা দেশ

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আট...

২০২৬-০৯-০৬ ১৬:০১

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গু...

২০২৬-০৯-০৬ ১৫:৫৯

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটুক্তি ও মানহানিকর পোস্ট দেয়ায় নামীয় ৬...

২০২৬-০৯-০৬ ১৫:৫৮