শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলার তজুমদ্দিনে কৃষককে হত্যার অভিযোগে আটক -১

ভোলার তজুমদ্দিনে কৃষককে হত্যার অভিযোগে আটক -১

ভোলার তজুমদ্দিনে বসত ঘরের জমি নিয়ে বিরোধের জেরে মো. নুর ইসলাম (৫৫) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নুর ইসলাম উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাদলীপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় মো. আবু জাফর নামের একজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৮জুলাই) সকালে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , মো. নুর ইসলাম ও তার প্রতিবেশী মো. আবু জাফরের সাথে বসত ঘরের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার সকালের দিকে কৃষক নুর ইসলাম তার বসতঘরের পাশে একটি রান্না ঘর নির্মাণ কাজ করতে গেলে প্রতিবেশী আবু জাফর তাকে বাঁধা দেয়। এ নিয়ে আবু জাফরের সাথে নুর ইসলামের বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে নুর ইসলাম অসুস্থ্যবোধ করলে স্বজনরা তাকে ঘরে নিয়ে গেলে তিনি সেখানেই মারা যান। 

এ ঘটনার খবর পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর ইসলামের মরদেহ উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত আবু জাফরকে জিজ্ঞাসাবাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে নিহতের স্ত্রী আলেফা বেগম বাদী হয়ে আবু জাফর ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে আসামী করে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 
 

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় আবু জাফর নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকেও আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও

ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগে বিএনপির এমপি ফখর উদ্দিনকে শোকজ

সারা দেশ

ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগে বিএনপির এমপি ফখর উদ্দিনকে শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য (এমপি) ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (...

২০২৬-০৭-১৮ ১৯:০৩

আমগাছ থেকে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, চলছে উদ্ধার অভিযান

সারা দেশ

আমগাছ থেকে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, চলছে উদ্ধার অভিযান

ঝালকাঠির ভিমরুলী খালে গোসল করতে নামার উদ্দেশ্যে আমগাছ থেকে ঝাঁপ দিয়ে মো. সানি নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।

২০২৬-০৭-১৮ ১৮:৫৭

ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার - ৬

সারা দেশ

ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার - ৬

ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা বর্তমানে দৌলতখান থানা হেফাজতে র...

২০২৬-০৭-১৮ ১৮:২৮

উদ্ধার করতে নেমেই মৃত্যু, ভালুকার কারখানায় বিষাক্ত গ্যাসে ঝরল দুই প্রাণ

সারা দেশ

উদ্ধার করতে নেমেই মৃত্যু, ভালুকার কারখানায় বিষাক্ত গ্যাসে ঝরল দুই প্রাণ

ময়মনসিংহের ভালুকায় একটি শিল্পকারখানার ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) মেরামতের কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্র...

২০২৬-০৭-১৮ ১৮:১৯

সিরাজদিখানে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

সারা দেশ

সিরাজদিখানে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির আবহে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাব...

২০২৬-০৭-১৮ ১৮:১৯