শনিবার (১৮ জুলাই) দুপুরে ভিমরুলী বাজারের উত্তর পাশের খালে এ ঘটনা ঘটে। নিখোঁজ সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের সোহেলের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল প্রায় ১১টার দিকে রাজাপুর থেকে ১৫ জনের একটি দল ট্রলারে করে ভ্রমণের উদ্দেশ্যে ভিমরুলী এলাকায় আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে দুপুর আড়াইটার দিকে তারা ভিমরুলী বাজারের উত্তর পাশে খালে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে মো. সানি নদীর পাড়ে থাকা একটি আমগাছ থেকে নদীতে ঝাঁপ দেয়। তবে ঝাঁপ দেওয়ার পর সে আর পানির ওপর ভেসে ওঠেনি। সঙ্গে থাকা ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে তাকে খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিস বেলা তিনটার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে
ঝালকাঠি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাহাবুব আলম বলেন,খবর পেয়ে থানা পুলিশের সাথে আমরাও ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করি। এখনো নিখোজ কিশোরের সন্ধান মিলেনি। নিখোঁজের সন্ধানে আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।