রোববার (৭ জুন) সকালে শহরের গরুর বাঁধঘাট এলাকায় অবস্থিত পটুয়াখালী পৌর পার্কের প্রধান গেটসংলগ্ন প্রশাসনিক ভবনের পেছনের একটি টিনশেড বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সায়েম বেপারী পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মজিবর বেপারীর ছেলে। তিনি পৌর পার্ক রেস্টুরেন্টের সেফ (বাবুর্চি) হিসেবে ছিলেন এবং কর্মসূত্রে পটুয়াখালীতেই অবস্থান করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে পার্কের প্রধান গেটের পাশে প্রশাসনিক ভবনের পেছনে থাকা একটি টিনশেড ঘরের ভেতরে কাঠের আড়ার সঙ্গে গলায় চিকন রশি পেঁচানো অবস্থায় সায়েমের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পটুয়াখালী সদর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সারা দেশ
পটুয়াখালী পৌর পার্ক থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পটুয়াখালী শহরের পৌর পার্ক এলাকা থেকে মো. সায়েম বেপারী (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
আরও
সারা দেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় চালক-হেলপারসহ তিনজন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে দ্রুতগামী বাসের ধাক্কায় ৩জন নিহত ও ১জন গুর...
২০২৬-০৯-০৪ ১৬:২০
সারা দেশ
মরহুম এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে নানা কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সাবেক সদস্য এবং সাবেক সফল অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমান...
২০২৬-০৯-০৪ ১৬:১৯
সারা দেশ
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।
২০২৬-০৯-০৪ ১৬:১৮
সারা দেশ
পুলিশ ও সেনা কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, প্রতারক গ্রেফতার
পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম এবং ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও অর্থ দাবির অভিযো...
২০২৬-০৯-০৪ ১৬:১৭
সারা দেশ
যশোরে জন্মাষ্টমী উদযাপিত
ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যশোরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক...
২০২৬-০৯-০৪ ১৬:১৫
সারা দেশ
মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্র...
২০২৬-০৯-০৪ ১৬:১৪