বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

প্রতিরোধ ফ্রন্ট দুর্বল নয়, বরং শক্তিশালী হয়েছে: ইরানি শীর্ষ কমান্ডার

প্রতিরোধ ফ্রন্ট দুর্বল নয়, বরং শক্তিশালী হয়েছে: ইরানি শীর্ষ কমান্ডার

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আব্দোল্লাহি বলেছেন, প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়নি, বরং আরও শক্তিশালী হয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি যে প্রতিরোধ জোট দুর্বল বা পতনের পথে রয়েছে, তা সরাসরি নাকচ করেছেন।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

গতকাল বুধবার দেওয়া এক বক্তব্যে আব্দোল্লাহি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারণা করেছিল ইসলামি প্রতিরোধ ফ্রন্ট ভেঙে পড়ছে বা দুর্বল হয়ে গেছে। কিন্তু বাস্তবে তারা এই জোটের অভূতপূর্ব শক্তির মুখোমুখি হয়েছে।

তিনি উল্লেখ করেন, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের আনসারুল্লাহ এবং ইরাকের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী—ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয়ে—সাহস, ঈমান ও দৃঢ়তার পরিচয় দিয়েছে।

মেজর জেনারেল আব্দোল্লাহি দাবি করেন, এসব শক্তি প্রমাণ করেছে যে মার্কিন নেতৃত্ব ও ইসরায়েলি শাসনব্যবস্থা তাদের মোকাবিলা করতে অক্ষম এবং শেষ পর্যন্ত এই শক্তিশালী ফ্রন্টের সামনে নতি স্বীকার করা ছাড়া তাদের আর কোনো পথ নেই।

তিনি লেবানন, ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জিহাদি চেতনা, শক্তি ও অবিচল অবস্থানের প্রশংসা করেন এবং তাদের ধারাবাহিক বিজয় ও সাফল্যের জন্য দোয়া জানান।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

আরও

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২