বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির হত্যা মামলায় কারাগারে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির হত্যা মামলায় কারাগারে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. সাব্বির বিন শামসকে আদালতে হাজির করার পর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৭ মে) বিকেলে তাকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ হাজির করা হয়।

পরে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৫ আগস্ট ২০২৪ তারিখে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে ৬ জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় ২০২৫ সালের ২৭ মামলা দায়ের করা হয়।

আটকের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছিল। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

লালমনিরহাট জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সাব্বির বিন শামসকে যেহেতু বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া গেছে তাই অনুপ্রবেশের মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি, তার বিরুদ্ধে লালমনিরহাটের হত্যা মামলা দায়েরের পাশাপাশি দুদক তাদের মামলায় ও গ্রেপ্তার দেখানোর আবেদন করবেন।

এর আগে শনিবার (১৬ মে) দুপুর আনুমানিক ১টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গুরপোতা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ।

আরও

১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে

আইন-আদালত

১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মা...

২০২৬-০৯-২৭ ১৯:৪২

হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

আইন-আদালত

হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ নভেম্বর দিন...

২০২৬-০৯-২৭ ১৪:২২

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন

আইন-আদালত

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন

সরকারি ফ্ল্যাটে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ ক...

২০২৬-০৯-২৪ ২১:২৯