মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার হিসেবে প্রদত্ত আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে অনুদানের অর্থ তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে সর্বমোট ৬১ লাখ ৮৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার প্রদানের মানবিক উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, এটি পরিছন্নতাকর্মীদের প্রতি সম্মান, ভালোবাসা ও তাদের পরিশ্রমের স্বীকৃতি। এই ঈদ উপহার আমাদের পরিচ্ছনতাকর্মীদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে এবং দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, কৃষি ঋণ মওকুফ, খাল পুনঃখনন, ঈমাম ও মোয়াজ্জিমদের সম্মানী ভাতা প্রদান সহ অনেক নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছেন। প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন, তিনি তা বাস্তবায়ন করেছেন। প্রধানমন্ত্রীর একজন কর্মী হয়ে আমরাও যে প্রতিশ্রুতি দিবো, তা অবশ্যই বাস্তবায়ন করবো।

রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী ১২ ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণে নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী আমরা ৬ থেকে ৮ ঘন্টার মধ্যেই রাজশাহী মহানগরীর কোরবানির সকল বর্জ্য অপসারণ করতে চাই। ঈদের দিন আমি নিজে ৮ ঘন্টা মাঠে থেকে কার্যক্রম তদারকি করবো।

তিনি আরো বলেন, ঈদুল আযহা নির্বিঘ্নে উদযাপন, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রথমবারের মতো নগরবাসীর মাঝে কোরবানির মাংস সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। পাশাপাশি কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ প্রদান, যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতা এবং ঈদে ঘরমুখো ট্রেনযাত্রীদের সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতে রাজশাহীকে আরো পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর, আধুনিক ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে চাই। একাজে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে খুশি ও উচ্ছ্বসিত রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। পরিচ্ছন্নতাকর্মী সোনালী, ছাবেরা ও কহিনুর বেওয়া বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত। কতটা খুশি হয়েছি, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। টাকাগুলো দিয়ে পরিবারের জন্য ঈদের বাজার করা, ছেলে-মেয়ে, নাতি-নাতনীর জন্য জামাকাপড় কিনতে পারবো।

পরিচ্ছন্নতাকর্মী হাশেম আলী বলেন, আমি ১৫ বছর ধরে চাকুরী করছি। বিগত সময়ে আমরা কখনো এভাবে ঈদ উপহার পাইনি। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের গত ঈদুল ফিতরে এবং এবার ঈদ উপহারের যে অর্থ প্রদান করলেন, এতে সংসারের প্রয়োজন মেটাতে পারবো, বাচ্চাদের জন্য জামাকাপড় কিনতে পারবো। এ আনন্দের সীমা নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন।

অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, এক্সিকিউটিভি ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, জয়নাল আবেদীন শিবলী, মুক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু প্রমুখ।

আরও

গাইবান্ধায় পাউরুটির প্রলোভন দিয়ে ৭ বছরের শিশুকে বলাৎকার, গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

গাইবান্ধায় পাউরুটির প্রলোভন দিয়ে ৭ বছরের শিশুকে বলাৎকার, গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

পাউরুটি দেয়ার প্রলোভন দিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গায় আশার আলো বিদ্যাপীঠের প্রথম শ্রেণির ছাত্রকে বলাৎকার...

২০২৬-০৭-২৮ ১৯:৩১

ঠাকুরগাঁওয়ে ঘরের বরাদ্দ ,সেলাই মেশিন ,বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরণ

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে ঘরের বরাদ্দ ,সেলাই মেশিন ,বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরণ

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪১৯ জন পেলেন বসতঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ। ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃ-গ...

২০২৬-০৭-২৮ ১৯:২৬

ফেনীতে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

ফেনীতে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফেনী শহরের বড় বাজারে অভিযান চালিয়ে ৩৩০ কেজি নিষিদ্ধ ও ক্ষতিকর পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্...

২০২৬-০৭-২৮ ১৮:৫৭

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে নিহত অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

সারা দেশ

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে নিহত অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি সংলগ্ন রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রে...

২০২৬-০৭-২৮ ১৮:৫৬

স্বনির্ভর ও তথ্যপ্রযুক্তিনির্ভর দেশ গড়তে কাজ করছে সরকার দৌলতখানে হাফিজ ইব্রাহিম এমপি

সারা দেশ

স্বনির্ভর ও তথ্যপ্রযুক্তিনির্ভর দেশ গড়তে কাজ করছে সরকার দৌলতখানে হাফিজ ইব্রাহিম এমপি

বর্তমান সরকার স্বনির্ভর ও তথ্যপ্রযুক্তিনির্ভর, আধুনিক দেশ ও জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্...

২০২৬-০৭-২৮ ১৮:৫৪

হাতির ধাক্কায় উল্টে গেল অটোরিকশা, প্রাণ গেল ১০ মাসের শিশুর

সারা দেশ

হাতির ধাক্কায় উল্টে গেল অটোরিকশা, প্রাণ গেল ১০ মাসের শিশুর

ফরিদপুরের সদরপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে উ...

২০২৬-০৭-২৮ ১৮:৪৮