রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত

মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ এর আয়োজনে জেলা প্রশাসকের বাংলোর সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়।

জেলা প্রশাসক আবু সাঈদ এর নেতৃত্বে পদযাত্রাটি শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান, দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। 

কর্মসূচিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ এর আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, সদস্য অধ্যক্ষ হোসনেয়ারা জেসমিন, যুগ্ম আহ্বায়ক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. লুৎফর রহমান, উদীচী জেলা সংসদের সভাপতি ও সাংবাদিক খালিদ আবু, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, পজিটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক ও সাংবাদিক জুবায়ের আল মামুন, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা সভাপতি হাসান মামুনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
 

কর্মসূচি চলাকালে জেলা প্রশাসক শহরের বিভিন্ন সড়কের পাশে অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী ও আসবাবপত্র দ্রুত অপসারণের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ১৮ বছরের নিচের শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেট বা অন্যান্য তামাকজাত পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশনা দেন এবং এ বিষয়ে প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, মাদকাসক্তি তরুণ সমাজ ও দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এ থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 

তারা আরও বলেন, প্রচলিত আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত পণ্য বিক্রি বা সরবরাহ দ-নীয় অপরাধ। তাই আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরও

শেখ হাসিনার পুলিশ বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে - ফেনীতে রুহুল কবির রিজভী

সারা দেশ

শেখ হাসিনার পুলিশ বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে - ফেনীতে রুহুল কবির রিজভী

শেখ হাসিনার ১৭ বছর শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে তার লালিত পুলিশ বাহিনী। বাংলাদেশের প্রতিটি জেলায় ফে...

২০২৬-০৯-১৩ ১৮:১০

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্ব

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্ব

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মা...

২০২৬-০৯-১৩ ১৮:০৯

লালমনিরহাটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

লালমনিরহাটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জে...

২০২৬-০৯-১৩ ১৭:১৫

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ২৪ মাসের শিশুর মৃত্যু

সারা দেশ

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে ২৪ মাসের শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আরিশা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজে...

২০২৬-০৯-১৩ ১৭:১৩

চুয়াডাঙ্গায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক

সারা দেশ

চুয়াডাঙ্গায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক

চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মোছা. হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু...

২০২৬-০৯-১৩ ১৭:০৮

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু, ফের বাড়ল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

সারা দেশ

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু, ফের বাড়ল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিটটি ফ...

২০২৬-০৯-১৩ ১৬:৩৭