সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পীরগঞ্জে সার্ভেয়ারের নিচ্ছে গোপনে টাকা, দালাল ছাড়া মিলছে না জমির মাট পর্চা

পীরগঞ্জে সার্ভেয়ারের নিচ্ছে গোপনে টাকা, দালাল ছাড়া মিলছে না জমির মাট পর্চা

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসের সেবা নিয়ে নাখোশ স্থানীয়রা। সেবাগ্রহীতাদের অভিযোগ, এই অফিসে ঘুষ ছাড়া কোনো সেবাই মেলে না। আর এই অনিয়মের সঙ্গে অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত। এ ছাড়া রয়েছে দালালদের দৌরাত্ম্য।

সেবাগ্রহীতাদের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে দেখা যায়, জমির রেকর্ড, মাটপর্চা, মৌজার নকশাসহ জমি-সংক্রান্ত সব সেবার ক্ষেত্রেই অতিরিক্ত টাকা লাগে। আর এর যোগসূত্র দালাল মোঃ শাহনাজ আলী পীরগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার মোহাম্মদ ফিরোজ বিন আনছারী দালালদের সঙ্গে মিলে বিভিন্ন অনিয়ম করছেন। সেটেলমেন্ট অফিসের ওয়েবসাইটে প্রদর্শিত সিটিজেন চার্টার অনুযায়ী, ভূমি মালিকদের কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের ফি নিয়ে মাটপর্চা নকল, খতিয়ান ও নকশা দেওয়ার কথা সেটেলমেন্ট অফিসগুলোর। আবার ফি ছাড়াও বিভিন্ন ধরনের সেবা দেওয়ার কথা। কিন্তু পীরগঞ্জে বাড়তি টাকা ছাড়া সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে।

সাম্প্রতিক গত মঙ্গলবার পীরগঞ্জ উপজেলার সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার মোঃ ফিরোজ বিন আনছারী পৌরসভার মিত্রবাটি মৌজার ১ নং ওয়ার্ডের জৈনকে ব্যক্তির সুইমিং পুলের কক্ষে বসে দালাল শাহজাহানের মাধ্যমে সেবাগ্রহীতাদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতে নিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘুরে দেখা গেছে, সিটিজেন চার্টারের সঙ্গে এখানে মিল নেই সেবা প্রদানে। ভূমি রেকর্ড ও জরিপ-সংক্রান্ত সেবায় সরকারনির্ধারিত ফি ছাড়াও বাড়তি টাকা নেওয়া হচ্ছে। ঘুষ ছাড়া মিলছে না জমির মাটপর্চা, আর মৌজার নকশাও। বাড়তি টাকা ছাড়া সেবা নিতে গেলে হয়রানির শিকার হতে হয়। তবে কাজ না হওয়ার ভয়ে অনেকেই এ বিষয়ে মুখ খুলছেন না।

ওই অফিসের সামনে অবস্থানকালে দালালদের আনাগোনাও চোখ পড়ে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে দেওয়ার কথা বলে সেবা নিতে আসা মানুষজনের কাছ থেকে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিচ্ছেন তারা । তবে সাংবাদিকের অবস্থানের বিষয়টি টের পেয়ে সার্ভেয়ার ফিরোজ বিন আনছারী ও দালাল শাজাহানসহ দ্রুত এলাকা ত্যাগ করেন।

এছাড়াও ইচ্ছাকৃতভাবে নকশায় জমি পরিমাণ কম করে দেওয়ার বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে নেওয়া হচ্ছে মোটা অংকের অর্থ।

মোটা অংকের অর্থের বিনিময় ১থেকে ২ শতক জমি কম থাকলেও সমস্যা বোধ মনে করছেন না সার্ভেয়ার ফিরোজ আনছারী এমনটাই দাবি সেবাগ্রহীতাদের।
এই বিষয়ে, পীরগঞ্জ সহকারী 
সেটেলমেন্ট অফিসার পলাশ কুমার রায়ের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে। তিনি ফোন রিসিভ করেনি 
মূলত পীরগঞ্জ সেটেলমেন্ট অফিসে তিনি অফিস করেন মাত্র দুই দিন, বৃহস্পতিবার ও রবিবার, তাও আবার সঠিক সময়ে অফিসে আসেন না এই কর্মকর্তা।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১