বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক ও স্বেচ্ছাসেবকের ওপর হামলার অভিযোগ

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক ও স্বেচ্ছাসেবকের ওপর হামলার অভিযোগ

রাজবাড়ীর পাংশায় যাত্রী হয়রানির অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও এক স্বেচ্ছাসেবক হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় তাঁরা আহত হয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাংশা-নাদুরিয়া খেয়াঘাট সড়কের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, কালের কণ্ঠ (মাল্টিমিডিয়া)–এর রাজবাড়ী জেলা প্রতিনিধি আকাশ মাহমুদ এবং ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাগর শিকদার।

এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারী যাত্রীর ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক অটোরিকশাচালক ভ্যানে থাকা নারী যাত্রীর দিকে তেড়ে যাচ্ছেন এবং তিন যাত্রী বহনকারী একটি ভ্যানকে স্ট্যান্ড থেকে যাত্রী তুলতে বাধা দিচ্ছেন। ভিডিও ধারণ করায় ওই নারীকে হুমকি দেওয়া হয় এবং তাঁর মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আহত সাংবাদিক আকাশ মাহমুদ বলেন, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্র দুর্ব্যবহার করে। এ ঘটনার বিষয়ে শনিবার বিকেলে ছাত্রপ্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় চালকদের সঙ্গে কথা বলতে গেলে তাঁদের ওপর হামলা হয়। তিনি ভিডিও ধারণ করতে গেলে তাঁর ওপর হামলা চালানো হয় এবং তাঁর মুঠোফোন থেকে ভিডিও মুছে ফেলা হয়। পরে আবারও হামলার শিকার হয়ে তিনি দৌড়ে সেখান থেকে প্রাণে রক্ষা পান বলে দাবি করেন।

আহত স্বেচ্ছাসেবক সাগর শিকদার বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে অটোরিকশা চালকদের দুর্ব্যবহারের ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁরা বিষয়টি নিয়ে চালকদের সঙ্গে কথা বলতে যান। এ সময় চালকেরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে একজন সাংবাদিকসহ ১০ থেকে ১২ জন আহত হন বলে তিনি দাবি করেন।

পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সমাজের অনিয়ম-অসংগতি তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক আকাশ মাহমুদের ওপর হামলার ঘটনায় তিনি নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত সাংবাদিক আকাশ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩