শুক্রবার (১৭ জুলাই ২০২৬) ভোর ৫টা ৩০ মিনিটে এসআই (নিঃ) শামীম হাসান, এসআই (নিঃ) মো. শাহারিয়ার হোসেন, এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মো. জসিম মোল্লা ও এএসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে একটি জিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. শরিফুল ইসলাম (২৮), পিতা- মৃত মুন্সী আব্দুল কাদের, গ্রাম- পূর্ব বাগদুলী, উপজেলা/থানা- পাংশা, জেলা- রাজবাড়ীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া দুইটি জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আফসার মীর, পিতা- রহমান মীর, গ্রাম- নিভা এনায়েতপুর, উপজেলা/থানা- পাংশা, জেলা- রাজবাড়ীকেও তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা সাজা ও গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পাংশা মডেল থানা পুলিশের ওসি শেখ মঈনুল ইসলাম জানিয়েছেন, অপরাধ দমন এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।