বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অভয়নগরে জুট মিলে আগুন, কোটি টাকা ক্ষতির আশঙ্কা

অভয়নগরে জুট মিলে আগুন, কোটি টাকা ক্ষতির আশঙ্কা

যশোরের অভয়নগর উপজেলার ভাঙাগেট এলাকায় অবস্থিত ‘জার্মান ফাইবার্স লিমিটেড’ নামে একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে বিপুল পরিমাণ মালামাল ভস্মীভূত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মিলের প্রশাসনিক কর্মকর্তা হামিদুল রহমান জানান, রাত ২টার দিকে কারখানার একটি মেশিন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মিলের শ্রমিক ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

তবে পুরোপুরি নির্বাপণ কাজ শেষ করতে সকাল ৮টা বেজে যায়। মিল কর্তৃপক্ষের দাবি, আগুনে কারখানার মূল্যবান যন্ত্রপাতি এবং বিপুল পরিমাণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি হতে পারে। 

তবে ফায়ার সার্ভিস প্রাথমিক তদন্তে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধ-কোটি টাকা বলে ধারণা করছে। মিলের মালিকানা ও বর্তমান অবস্থা: নওয়াপাড়া জুট মিল নামে পরিচিত এই কারখানাটি বর্তমানে বাংলাদেশি নাগরিক এম এ রব এবং জার্মান নাগরিক থমাস ব্রেমলারের যৌথ মালিকানায় ‘জার্মান ফাইবার্স লিমিটেড’ নামে পরিচালিত হচ্ছে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩