বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

অপেক্ষায় রেখেছে ইরান, ধৈর্য্য হারাচ্ছেন ট্রাম্প

অপেক্ষায় রেখেছে ইরান, ধৈর্য্য হারাচ্ছেন ট্রাম্প

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের সংশোধিত প্রস্তাব এখনো দেয়নি ইরান। ইরান এ নিয়ে অপেক্ষায় রাখায় ধৈর্য্য হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা তিনি বুধবার (২৯ এপ্রিল) এক পোস্টের মাধ্যমে প্রকাশ করেছেন।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের আগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। এরপর ইরান নতুন করে আরেকটি প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান এখন সেই জবাবের অপেক্ষায় আছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ বুধবারই ইরান থেকে জবাব আসতে পারে। আর যদি দেরি হয় সেটি শুক্রবার পর্যন্ত যেতে পারে। এই দেরির কারণ হলো ইরানের আলোচকদের সঙ্গে সুপ্রিম লিডার মোজতবা খামেনির যোগাযোগ খুবই সীমিত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তাকে কথা দিয়েছেন, তিনি জবাব (নতুন প্রস্তাব) দেবেন।

ট্রাম্পের হুমকি

ইরানকে নতুন করে আবারও হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি আর ‘ভালো লোক’ থাকবেন না। এ সময় ইরানকে দ্রুত বুদ্ধিমান হতেও পরামর্শ দেন ট্রাম্প।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “ইরান তাদের পরিস্থিতি সামাল দিতে পারছে না। তারা জানে না একটি অপারমাণবিক চুক্তি কীভাবে করতে হয়। তাদের দ্রুত বুদ্ধিমান হওয়া উচিত।”

এই পোস্টের সঙ্গে নিজের একটি এডিট করা ছবিও প্রকাশ করেছেন ট্রাম্প। এতে দেখা যাচ্ছে তিনি চশমা পরা, আর তার হাতে রয়েছে স্বয়ংক্রিয় রাইফেল। ছবিটির পেছনের অংশে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে এমন কিছু দেখা যাচ্ছে।

সূত্র: সিএনএন

আরও

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২