মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

‘অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক কম’: রুহুল কবির রিজভী

‘অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক কম’: রুহুল কবির রিজভী

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এই বৈশ্বিক সংকটের মধ্যেও সরকার জ্বালানিতে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। তিনি হিসাব তুলে ধরে জানান, বর্তমানে আন্তর্জাতিক বাজার পরিস্থিতিতে প্রতি লিটার ডিজেল কিনতে খরচ হচ্ছে ২৫০ টাকা। 

সাম্প্রতিক সময়ে মূল্য সমন্বয়ের পরও সরকারকে প্রতি লিটারে প্রায় ৭০ টাকা লোকসান গুনতে হচ্ছে। তবে সংকট নিরসনে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।জ্বালানি সংকটকে কেন্দ্র করে দেশে কৃত্রিম অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা দেখা যাচ্ছে, যার পেছনে পতিত স্বৈরাচারের যোগসাজশ থাকতে পারে। 

এই বিষয়ে দেশবাসী ও দলের নেতা-কর্মীরা সচেতন রয়েছেন।সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা ষড়যন্ত্র চলছে দাবি করে রিজভী আরও বলেন, বিরোধীদের কাছ থেকে দায়িত্বশীল ও বাস্তবসম্মত সমাধান প্রত্যাশা করা হয়েছিল। 

কিন্তু আন্দোলনের নামে সরকার ও বিএনপির বিরুদ্ধে যে ধরনের কটূ ভাষা ব্যবহার করা হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়।

একই সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে রিজভী বলেন, ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের অভ্যন্তরে থেকে নাশকতা বা স্যাবোটেজ করার চেষ্টা চালাচ্ছে। 

গোপন কক্ষে বসে কেউ পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

আরও

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটির বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

জাতীয়

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটির বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ অনুসন্ধানে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি কেন অবৈধ ও বেআই...

২০২৬-০৯-২১ ১৭:৩০

ভারতে ৮০০ কর্মী নিয়ে প্রযুক্তি কেন্দ্র করবে স্টারবাকস

জাতীয়

ভারতে ৮০০ কর্মী নিয়ে প্রযুক্তি কেন্দ্র করবে স্টারবাকস

ভারতে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (জিসিসি) স্থাপনের পরিকল্পনা করেছে মার্কিন বহুজাতিক ক্যাফে চেইন স্টারবাকস। এ জন্য দক্ষ...

২০২৬-০৯-২১ ১৭:২৯

মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাধ্য হয়েই তেলের দাম বাড়াতে হয়েছে’: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতীয়

মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাধ্য হয়েই তেলের দাম বাড়াতে হয়েছে’: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবেই বাধ্য হয়ে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্...

২০২৬-০৯-২১ ১৫:৩১

সাইবার অপরাধ দমনে যৌথ উদ্যোগ: চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

জাতীয়

সাইবার অপরাধ দমনে যৌথ উদ্যোগ: চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক সৌজন্য সাক্ষাতে মিল...

২০২৬-০৯-২১ ১৫:২৩

যাত্রাবাড়ীতে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

জাতীয়

যাত্রাবাড়ীতে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

রাজধানীর যাত্রাবাড়ী থানার দক্ষিণ দনিয়া এলাকায় একটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে ব...

২০২৬-০৯-২১ ১৩:০৩