মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে তিনজন গ্রেপ্তার

অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে তিনজন গ্রেপ্তার

ইলিশ মাছ, জুতা, শিশুদের খেলনা, ফার্নিচারসহ বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রির নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। সোমবার (৭ সেপ্টেম্বর) নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের সাকিব হোসেন আশিক (২৩), আরাফাত মোল্লা (২২) ও মিনহাজুর রহমান (২২)।

পুলিশ জানায়,চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বাজারমূল্যের তুলনায় কম দামে পণ্য দেওয়ার প্রলোভন দেখাত। অর্ডারের পর বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নম্বরে অগ্রিম টাকা নেওয়া হলেও পণ্য সরবরাহ না করে যোগাযোগ বন্ধ করে দেওয়া হতো। এভাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

সম্প্রতি ‘Sneakers Hub BD’ নামের অনলাইন প্ল্যাটফর্মে জুতা কেনার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রতারিত হন। একজোড়া জুতার জন্য বিভিন্ন কৌশলে তার কাছ থেকে অনলাইনে ৮৫ হাজার ৫১৬ টাকা নেওয়া হয়। পরে পণ্য না দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারকরা।

এ ঘটনায় ভুক্তভোগী ঝিনাইদহ সাইবার ক্রাইম শাখায় অভিযোগ করলে তদন্তে নামে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্যদের শনাক্তের পর নড়াইলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ডসহ বিভিন্ন ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মহেশপুর থানায় ২৫ জুলাই মামলা নম্বর-৩০ দায়ের করা হয়। মামলাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২(২), ২৩(২) ও ২৭(২) ধারায় করা হয়েছে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শরিফুল ইসলাম বলেন, চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে অনলাইনে পণ্য কেনার আগে বিক্রেতা ও পণ্যের তথ্য যাচাই করে অগ্রিম টাকা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

আরও

পূর্বধলায় অটোরিকশা- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১

সারা দেশ

পূর্বধলায় অটোরিকশা- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১

নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত একজন, আহত একজন।

২০২৬-০৯-০৮ ১৫:২৬

প্রেমের টানে মাদারীপুর হতে মাগুরা জেলার শ্রীপুরে দুটি মেয়ের বিয়ে, দুই ধর্মের মেয়ে মুসলিম ও খ্রিস্টান

সারা দেশ

প্রেমের টানে মাদারীপুর হতে মাগুরা জেলার শ্রীপুরে দুটি মেয়ের বিয়ে, দুই ধর্মের মেয়ে মুসলিম ও খ্রিস্টান

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামে অবস্থান করছে মাদারীপুর জেলার একটি মেয়ে।

২০২৬-০৯-০৮ ১৫:২৫

একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নূর আলমের ব্যাপক গণসংযোগ ও মানবিক সহায়তা

সারা দেশ

একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নূর আলমের ব্যাপক গণসংযোগ ও মানবিক সহায়তা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই...

২০২৬-০৯-০৮ ১৫:২২

কুড়িগ্রামে দেড় কিলোমিটার জুড়ে নদী সংরক্ষণ বাঁধে লাউচাষের ধুম

সারা দেশ

কুড়িগ্রামে দেড় কিলোমিটার জুড়ে নদী সংরক্ষণ বাঁধে লাউচাষের ধুম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রাঙামাটি ও খোঁচাবাড়ি গ্রামে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের নদী সংরক্ষণ বাঁধের ঢালে প্রায় দেড় ক...

২০২৬-০৯-০৮ ১৫:১৮