মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুড়িগ্রামে দেড় কিলোমিটার জুড়ে নদী সংরক্ষণ বাঁধে লাউচাষের ধুম

কুড়িগ্রামে দেড় কিলোমিটার জুড়ে নদী সংরক্ষণ বাঁধে লাউচাষের ধুম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রাঙামাটি ও খোঁচাবাড়ি গ্রামে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের নদী সংরক্ষণ বাঁধের ঢালে প্রায় দেড় কিলোমিটার এলাকাব্যাপী লাউচাষ করে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন কৃষকরা। ১০/১২জন যুবকের এমন উদ্যোগে উদ্ভুদ্ধ হয়ে আরও আরও কিছু মানুষ বিভিন্ন সবজি চাষ করে লাভবান হওয়ার আশা করছেন। বাজারে সবজির উচ্চমূল্যের কারণে গত দু’বছর ধরে এই এলাকায় এখন সবজিচাষের ধুম লেগেছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, চলতি বছরে শাকসবজীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭০০ হেক্টর জমি। এরমধ্যে চাষাবাদ শুরু হয়েছে ১হাজার ৫৫০ হেক্টর জমিতে। আগাম শীতকালীন সবজীর লক্ষ্যমাত্রা ছিল ৮৫০ হেক্টর। এরমধ্যে আগাম লাউয়ের অর্জিত লক্ষ্যমাত্রা ৩৬০ হেক্টর। 

সরজমিন উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ধরলা নদী তীরবর্তী রাঙামাটি ও খোঁচাবাড়ি ইউনিয়নে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের নদী তীর সংরক্ষণ ওয়াপধা বাঁধে গিয়ে দেখা যায় সবুজের সমারোহ। বাঁধের দু’পাশের ঢালে দেড় থেকে দু’কিলোমিটার ব্যাপী এলাকা সবুজ চাদরে ঢাকা পরেছে। কোথাও কোথাও লতানো লাউয়ের ডটা মাথা তুলে বাতাসে দোল খাচ্ছে। বাঁশের জাংলার নীচে ছোট বড় লাউ যেন তড়তড়িয়ে বেড়ে উঠছে। এরমধ্যে সৌন্দর্য বাড়ানোর জন্য দু’পাশের লাউয়ের জাংলার মাঝখানে ওয়াপদা বাঁধের মাঝ সড়কে গোল করে গেট তৈরি করা হয়েছে। দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ ও মরিচাবাতি। বিকেল হলেই রঙিন আলোর ঝলকানি আশপাশের গ্রামের মানুষকে এখানে টেনে আনে। সেখানে টং-এর মধ্যে বসে সময় কাটে তাদের।

রাঙামাটির কৃষক আলতাফ হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বাঁধের ঢালে জুলাই থেকে অক্টোবর মাসে কোন মেরামতকরণ কাজ থাকে না। সেই বিবেচনায় তারা বাঁধের ঢালে লাউয়ের চারা লাগিয়েছেন। দু’পাশে তারা ৩শ’টি গর্ত করে লাউ চারা রোপন করেছেন। এতে গর্ত খোড়া, বাঁশ দিয়ে খুটি ও জাংলা করা, দঁড়ি, গোবরসার, সেচ ও শ্রমিক খরচ মিলিয়ে ৭৫ হাজার টাকা ব্যয় হয়েছে। এখন পর্যন্ত ৩১ হাজার টাকার লাউ বিক্রি করা হয়েছে। তারা আশা করছেন আরও ২ লাখ টাকার লাউ বিক্রি করতে পারবেন। তবে আশার খবর হচ্ছে, লাউ বিক্রি করতে বাজারে যেতে হয় না। পাশাপাশি ফুলবাড়ী, লালমনিরহাট, বড়ভিটা, নাগেশ^রী, ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম সদরের পাইকাররা এসে লাউ কিনে নিয়ে যান।

খোঁচাবাড়ির কৃষক আব্বাস আলী জানান, এসময় বন্যায় চারপাশে পানি থাকে ফলে নীচু জমিতে সবজিচাষ করা ঝুঁকি হয়। বাঁধের ঢাল উঁচু হওয়ায় ডুবে যাওয়ার আশংকা থাকে না। এছাড়াও জমির জন্য আলাদা খরচ করতে হচ্ছে না। এছাড়াও বাঁধের ঢালের নীচে বরোপীঠে পানি থাকায় সহজে সেচের পানি পাওয়া যাচ্ছে। ফলে সবদিক থেকে খরচ কম হওয়ায় লাভের পরিমান বেশি হচ্ছে।

এই এলাকার রাহেনা বেগম জানান, অন্যদের দেখাদেখি তারা স্বল্প বাঁধের ঢালে করলা, অড়হর কালাই, মিষ্টিকুমড়া ও পশুখাদ্যের জন্য ঘাস লাগিয়েছেন।

কৃষক মন্তাজ আলী জানান, জেলায় বেশিরভাগ ওয়াপদা বাঁধের ঢালগুলো খালি পরে থাকে। এগুলো ব্যবহার করতে পারলে মানুষ নিজেরা সবজির চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে লাভবান হতে পারবে।

তবে কৃষকদের অভিযোগ সবজিচাষে সার ও কীটনাশকের প্রয়োজন হয় কিন্তু সার সংকট ও কীটনাশকসহ সারের মূল্যবৃদ্ধিতে কিছুটা সমস্যা হচ্ছে। তারা চান সঠিক তদারকীর মাধ্যমে মূল্য বৃদ্ধির হ্রাস টেনে ধরা।

বিষয়টি নিয়ে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বলেন, নদী সংরক্ষণ বাঁধের ঢালে ভূমিহীন চাষীরা লাউচাষ করেছেন। এই মূহুর্তে যেহেতু বাঁধের কাজ হয় না। এই সময়টাকে তারা কাজে লাগিয়েছে। এতে তাদের পুষ্টিচাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন। #

আরও

পূর্বধলায় অটোরিকশা- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১

সারা দেশ

পূর্বধলায় অটোরিকশা- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১

নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত একজন, আহত একজন।

২০২৬-০৯-০৮ ১৫:২৬

প্রেমের টানে মাদারীপুর হতে মাগুরা জেলার শ্রীপুরে দুটি মেয়ের বিয়ে, দুই ধর্মের মেয়ে মুসলিম ও খ্রিস্টান

সারা দেশ

প্রেমের টানে মাদারীপুর হতে মাগুরা জেলার শ্রীপুরে দুটি মেয়ের বিয়ে, দুই ধর্মের মেয়ে মুসলিম ও খ্রিস্টান

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামে অবস্থান করছে মাদারীপুর জেলার একটি মেয়ে।

২০২৬-০৯-০৮ ১৫:২৫

অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে তিনজন গ্রেপ্তার

সারা দেশ

অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে তিনজন গ্রেপ্তার

ইলিশ মাছ, জুতা, শিশুদের খেলনা, ফার্নিচারসহ বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রির নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঝ...

২০২৬-০৯-০৮ ১৫:২৩

একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নূর আলমের ব্যাপক গণসংযোগ ও মানবিক সহায়তা

সারা দেশ

একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নূর আলমের ব্যাপক গণসংযোগ ও মানবিক সহায়তা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই...

২০২৬-০৯-০৮ ১৫:২২