মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বঙ্গোপসাগরের মোহনায় ট্রলার থেকে পড়ে এক জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরের মোহনায় ট্রলার থেকে পড়ে এক জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরের বলেশ্বরের মোহনায় মাছ ধরার ট্রলার থেকে পড়ে গিয়ে শাহিন (২৭) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে কোন এক সময় ট্রলারে থাকা অন্য জেলেদের অগোচরে ট্রলার থেকে পড়ে যায়।

নিখোঁজ শাহিন বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী এলাকার ফুল মিয়ার মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারে ছিলেন।

নিখোঁজ শাহিনের বাবার নাম আলম মিয়া। তাঁর বাড়ি মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের ভাইজোড়া এলাকায়।

জানা গেছে, ট্রলারটিতে মোট দশজন জেলে ছিলেন। বঙ্গোপসাগরের মোহনা এলাকায় অবস্থানকালে হঠাৎ ট্রলার থেকে পড়ে যান শাহিন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে ট্রলারে থাকা অন্য জেলেরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এ ঘটনার পর খবর পেয়ে স্বজনেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে শাহিনকে উদ্ধারের দাবি জানিয়েছেন।

এফবি মায়ের দোয়া ট্রলটির মালিক ফুল মিয়া। তাঁর বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী এলাকায়।

নিখোঁজ শাহিনের স্বজনরা জানান, সাগরে পড়ে যাওয়ার পর থেকে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাঁকে জীবিত উদ্ধারের আশায় পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন।

ট্রলার মালিক ও মাঝি ফুল মিয়া জানান, রাতে জাল ফেলে ট্রলারে থাকা সবাই ঘুমিয়ে পড়ে। সকালে জাল টানার সময় হলে সবাইকে ডাকাডাকি করলে শাহিনকে পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে ট্রলার থেকে পড়ে যায় শাহিন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলেদের নিখোঁজ হওয়ার ঘটনা নতুন নয়। নিখোঁজের খবর আমরা পেয়েছি। খোঁজখবর নিচ্ছি।

এ বিষয়ে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডারের সরকারি ফোনে কল দিলে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তবে এ বিষয়ে পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আলীম বলেন, এ রকমের আমরা জানতে পেরেছি। যেহেতু নিখোঁজ জেলের বাড়ি মঠবাড়িয়া উপজেলায় আমরা খোঁজখবর নিচ্ছি।


 

আরও

পূর্বধলায় অটোরিকশা- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১

সারা দেশ

পূর্বধলায় অটোরিকশা- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১

নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত একজন, আহত একজন।

২০২৬-০৯-০৮ ১৫:২৬

প্রেমের টানে মাদারীপুর হতে মাগুরা জেলার শ্রীপুরে দুটি মেয়ের বিয়ে, দুই ধর্মের মেয়ে মুসলিম ও খ্রিস্টান

সারা দেশ

প্রেমের টানে মাদারীপুর হতে মাগুরা জেলার শ্রীপুরে দুটি মেয়ের বিয়ে, দুই ধর্মের মেয়ে মুসলিম ও খ্রিস্টান

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামে অবস্থান করছে মাদারীপুর জেলার একটি মেয়ে।

২০২৬-০৯-০৮ ১৫:২৫

অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে তিনজন গ্রেপ্তার

সারা দেশ

অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে তিনজন গ্রেপ্তার

ইলিশ মাছ, জুতা, শিশুদের খেলনা, ফার্নিচারসহ বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রির নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঝ...

২০২৬-০৯-০৮ ১৫:২৩

একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নূর আলমের ব্যাপক গণসংযোগ ও মানবিক সহায়তা

সারা দেশ

একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নূর আলমের ব্যাপক গণসংযোগ ও মানবিক সহায়তা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই...

২০২৬-০৯-০৮ ১৫:২২

কুড়িগ্রামে দেড় কিলোমিটার জুড়ে নদী সংরক্ষণ বাঁধে লাউচাষের ধুম

সারা দেশ

কুড়িগ্রামে দেড় কিলোমিটার জুড়ে নদী সংরক্ষণ বাঁধে লাউচাষের ধুম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রাঙামাটি ও খোঁচাবাড়ি গ্রামে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের নদী সংরক্ষণ বাঁধের ঢালে প্রায় দেড় ক...

২০২৬-০৯-০৮ ১৫:১৮