মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনায় শোভাযাত্রা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনায় শোভাযাত্রা

খুলনা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) দুপুরে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে প্রচার অভিযানে প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, ডেঙ্গু থেকে জীবন রক্ষা ও নিরাপদ রাখতে সচেতনতার কোনো বিকল্প নেই। নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর যতœ নিতে হবে। তিনি বলেন, নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণ করে বাড়ির চারপাশের পরিচ্ছন্নতা এবং মশারির ব্যবহার নিশ্চিত করতে হবে। ডেঙ্গু মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

খুলনা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: রফিকুল ইসলাম গাজী, খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ দেবনাথ, সুশীল সমাজের প্রতিনিধি শেখ আব্দুল হালিম প্রমুখ বক্তৃতা করেন।

এ উপলক্ষ্যে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
 

আরও

প্রেমের টানে মাদারীপুর হতে মাগুরা জেলার শ্রীপুরে দুটি মেয়ের বিয়ে, দুই ধর্মের মেয়ে মুসলিম ও খ্রিস্টান

সারা দেশ

প্রেমের টানে মাদারীপুর হতে মাগুরা জেলার শ্রীপুরে দুটি মেয়ের বিয়ে, দুই ধর্মের মেয়ে মুসলিম ও খ্রিস্টান

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামে অবস্থান করছে মাদারীপুর জেলার একটি মেয়ে।

২০২৬-০৯-০৮ ১৫:২৫

অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে তিনজন গ্রেপ্তার

সারা দেশ

অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে তিনজন গ্রেপ্তার

ইলিশ মাছ, জুতা, শিশুদের খেলনা, ফার্নিচারসহ বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রির নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঝ...

২০২৬-০৯-০৮ ১৫:২৩

একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নূর আলমের ব্যাপক গণসংযোগ ও মানবিক সহায়তা

সারা দেশ

একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নূর আলমের ব্যাপক গণসংযোগ ও মানবিক সহায়তা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই...

২০২৬-০৯-০৮ ১৫:২২

কুড়িগ্রামে দেড় কিলোমিটার জুড়ে নদী সংরক্ষণ বাঁধে লাউচাষের ধুম

সারা দেশ

কুড়িগ্রামে দেড় কিলোমিটার জুড়ে নদী সংরক্ষণ বাঁধে লাউচাষের ধুম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রাঙামাটি ও খোঁচাবাড়ি গ্রামে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের নদী সংরক্ষণ বাঁধের ঢালে প্রায় দেড় ক...

২০২৬-০৯-০৮ ১৫:১৮