মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অনলাইনে জুয়া : র‌্যাব'র অভিযানে আটক ৬

অনলাইনে জুয়া : র‌্যাব'র অভিযানে আটক ৬

বিভিন্ন অনলাইন অ্যাপ ব্যবহার করে ১০ টাকায় ৮০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে লোকজনকে জুয়ার লোভনীয় অফার দিয়ে জুয়া খেলার অপরাধে ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-৯।

সিলেট নগরের কাষ্টঘর এলাকার সুইপার কলোনির একটি বাসায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে তাদের আটক করা হয়। বুধবার (১৩ মে) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।র‌্যাব-৯ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুইপার কলোনির একটি ভবনের সামনে ভাড়া নেওয়া কক্ষে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়ার আসর বসিয়েছে। পরে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। 

এ সময় ৬ জনকে আটক করা হলেও আরও ৮ থেকে ১০ জন পালিয়ে যায়।আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার চাঁন্দেরনগর এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৪৬), সিলেট মহানগরের কোতোয়ালী থানার বারুদখানা জেল রোড এলাকার মো. আলাউদ্দিনের ছেলে আশরাফুল (৩৭), একই থানার কাষ্টঘর সুইপার কলোনির গামা লালের ছেলে চন্দন লাল (৩০), একই এলাকার মৃত কালুয়া লালের ছেলে জনিক (৪২), মৃত কাইয়ার ছেলে জন্টু (৩৯), এবং সিলেটের শাহপরাণ থানার শিবগঞ্জ লামাপাড়া এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে ফারুক মিয়া (৩৯)।র‌্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে একটি স্মার্টফোন, ১৭৭টি টালী খাতা এবং ৪টি তীর বোর্ড উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিভিন্ন অনলাইন অ্যাপ ব্যবহার করে ১০ টাকায় ৮০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে লোকজনকে জুয়ার সঙ্গে যুক্ত করা হতো এবং এর মাধ্যমে তারা কমিশন পেত। 

এসব অনলাইন জুয়ার বোর্ড বিদেশ থেকে পরিচালিত হয় এবং স্থানীয়ভাবে সংগ্রহ করা অর্থ বিকাশসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পাঠানো হতো বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এ ধরনের কার্যক্রম দমনে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

আরও

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

সারা দেশ

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে...

২০২৬-০৯-২৯ ২০:০৮

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

সারা দেশ

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর হার্ট ফা...

২০২৬-০৯-২৯ ১৮:৪৪

মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

সারা দেশ

মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, মোংলা বন্দ...

২০২৬-০৯-২৯ ১৮:৪৩

কর্মস্থলে পাওয়া যায় না স্বাস্থ্য কর্মকর্তাকে, রিসিভ করেন না ফুন

সারা দেশ

কর্মস্থলে পাওয়া যায় না স্বাস্থ্য কর্মকর্তাকে, রিসিভ করেন না ফুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ। নিয়মিত কর্মস্থলে আসেন না তিনি।...

২০২৬-০৯-২৯ ১৮:৪১

ময়মনসিংহে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

সারা দেশ

ময়মনসিংহে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

ময়মনসিংহের পাটগুদাম উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তচাপ ও রক্তে শর্করা (ব্লাড সুগার) পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং প...

২০২৬-০৯-২৯ ১৮:৪০

ধলেশ্বরীর ভাঙন পরিদর্শনে এমপি আব্দুল্লাহ, দ্রুত সমাধানের আশ্বাস

সারা দেশ

ধলেশ্বরীর ভাঙন পরিদর্শনে এমপি আব্দুল্লাহ, দ্রুত সমাধানের আশ্বাস

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা এলাকায় ধলেশ্বরী নদীর ভয়াবহ ভাঙন পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসন...

২০২৬-০৯-২৯ ১৮:৩৮