সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঐতিহ্যের ২৩৯ বসন্ত: গর্বে দীপ্ত ময়মনসিংহ

ঐতিহ্যের ২৩৯ বসন্ত: গর্বে দীপ্ত ময়মনসিংহ

ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির এক গৌরবোজ্জ্বল নাম ময়মনসিংহ। আজ ১ মে, জেলার ২৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৭৮৭ সালের এই দিনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রশাসনিক সুবিধা ও স্থানীয় বিদ্রোহ দমনের লক্ষ্যে অঞ্চলটিকে জেলা হিসেবে ঘোষণা করে। দীর্ঘ পথচলায় এক সময়ের উপমহাদেশের বৃহত্তম এই জেলা আজ একটি সমৃদ্ধ বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত।

ভৌগোলিক বৈচিত্র্যে অনন্য ময়মনসিংহ। উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে গাজীপুর, পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ, আর পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা বেষ্টিত এই জনপদ। ‘হাওর, জঙ্গল, মইষের শিং–এ নিয়ে ময়মনসিং’–এই প্রবাদই এর প্রকৃতি ও জীবনচিত্রকে স্পষ্ট করে তুলে ধরে।

জেলার নামকরণ ও প্রতিষ্ঠার ইতিহাসও বর্ণাঢ্য। মোগল আমলের সাধক মোমেন শাহ-এর নাম থেকে ‘মোমেনশাহী’ এবং পরবর্তীতে তা রূপ নেয় ময়মনসিংহে। অন্যদিকে সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তাঁর পুত্র নাসির উদ্দিন নসরত শাহ-এর নামে ‘নাসিরাবাদ’ নামক একটি প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলেন।

প্রশাসনিক কার্যক্রমের শুরুতে খাগডহর এলাকায় কাচারি স্থাপনের চেষ্টা করা হলেও ব্রহ্মপুত্র নদ-এর ভাঙনে তা সম্ভব হয়নি। পরে ১৭৯১ সালে সেহড়া মৌজায় ‘নাসিরাবাদ’ নামে জেলা শহরের পত্তন ঘটে। পরবর্তীতে একটি ডাক বিভ্রাটের ঘটনার জেরে নাসিরাবাদ রেল স্টেশনের নাম পরিবর্তন করে ‘ময়মনসিংহ’ রাখা হয় এবং ১৯০৫ সালে পৌরসভার নামও একইভাবে পরিবর্তিত হয়।

সময় ও প্রয়োজনে বৃহৎ ময়মনসিংহ ভেঙে গড়ে ওঠে নতুন নতুন জেলা। ১৮৪৫ সালে জামালপুর, ১৮৬০ সালে কিশোরগঞ্জ, ১৮৬৯ সালে টাঙ্গাইল এবং ১৮৮২ সালে নেত্রকোনা মহকুমা গঠিত হয়, যা আজ পৃথক জেলা হিসেবে প্রতিষ্ঠিত। ২০১৫ সালে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে গঠিত হয় ময়মনসিংহ বিভাগ।

শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রেও এই অঞ্চল বরাবরই অগ্রগামী। ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত নাসিরাবাদ মিউনিসিপ্যালিটি ছিল বাংলা প্রেসিডেন্সির প্রথম এবং উপমহাদেশের দ্বিতীয় পৌরসভা। ১৮৮৬ সালে চালু হয় ঢাকা-ময়মনসিংহ রেলপথ। ১৮৪৬ সালে প্রথম ইংরেজি স্কুল এবং ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ময়মনসিংহ জিলা স্কুল। বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং আনন্দমোহন কলেজ-সহ বহু স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এই জেলাকে সমৃদ্ধ করেছে।

ইতিহাস ও স্থাপত্যেও রয়েছে সমৃদ্ধ উত্তরাধিকার। মুক্তাগাছা ও গৌরীপুরের রাজবাড়ি, শশীলজ, আঠারোবাড়ী জমিদার বাড়ি এবং রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস আজও অতীতের গৌরব বহন করছে। ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ-সহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ময়মনসিংহের অবদান ছিল অনন্য।

১৭৮৭ সালের ১ মে যাত্রা শুরু করা এই প্রাচীন জনপদ আজ ২৩৯ বছরের গৌরবময় ইতিহাস ধারণ করে দাঁড়িয়ে আছে আপন মহিমায়। ঐতিহ্য, সংস্কৃতি ও অগ্রগতির এক অনন্য সংমিশ্রণ হিসেবে ময়মনসিংহ আজও দেশের মানচিত্রে উজ্জ্বল এক নাম।

 

আরও

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮