মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে ৪ যুবক ইয়াবা সেবনের দায়ে জেল জরিমানা

নড়াইলে ৪ যুবক ইয়াবা সেবনের দায়ে জেল জরিমানা

নড়াইলে ইয়াবা সেবনের অপরাধে চার যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ জুন) দুপুরে পৌরসভার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দুপুরে দুর্গাপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মোহাম্মদ আলী খানের বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় চার যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার মোহাম্মদ আলী খানের ছেলে মো. সালাউদ্দিন খান মান্না (২৮), মহিষখেলা গ্রামের মুহব্বত গাজীর ছেলে রাজ গাজী (২৭), কুড়িগ্রাম এলাকার মো. হাদিবুর রহমানের ছেলে জাবেদুর রহমান জাবেদ (২৮) এবং সদর উপজেলার হবখালী ইউনিয়নের ইলিন্দি গ্রামের আলীম মোল্যার ছেলে সানাউল্লাহ (২৫)।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. বি. এম. মনোয়ারুল আলম মো. সালাউদ্দিন খান মান্নাকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, সানাউল্লাহকে ১৫ দিনের কারাদণ্ড ও ৯০০ টাকা জরিমানা, রাজ গাজীকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং জাবেদুর রহমান জাবেদকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. বি. এম. মনোয়ারুল আলম বলেন, ইয়াবা সেবনের অপরাধে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও

প্রেমের ফাঁদে ফেলে ছাত্রাবাসে আটকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

সারা দেশ

প্রেমের ফাঁদে ফেলে ছাত্রাবাসে আটকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ডেকে নিয়ে কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাসে চারদিন আটকে রেখে এক নারীকে শারীরিক নির্যাতনসহ ধর্ষণের...

২০২৬-০৭-২১ ০৯:০১

প্রাকৃতিক দুর্যোগে স্থবির রোয়াংছড়ির পর্যটন খাত, খাদ্য সংকটে গাইড-মাঝি

সারা দেশ

প্রাকৃতিক দুর্যোগে স্থবির রোয়াংছড়ির পর্যটন খাত, খাদ্য সংকটে গাইড-মাঝি

ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যার কারণে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক যোগাযোগ...

২০২৬-০৭-২১ ০৮:৪৪

শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে গণপিটুনিতে হত্যা

সারা দেশ

শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে গণপিটুনিতে হত্যা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে।

২০২৬-০৭-২০ ২৩:২০

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

সারা দেশ

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর মাথা ন্যাড়া করেছেন দুই যুবক। সেই স‌ঙ্গে আজে‌ন্টিন...

২০২৬-০৭-২০ ২৩:১৯

মাগুরাতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে ঋতুভিত্তিক অনুষ্ঠান 'বর্ষায় নজরুল' অনুষ্ঠান

সারা দেশ

মাগুরাতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে ঋতুভিত্তিক অনুষ্ঠান 'বর্ষায় নজরুল' অনুষ্ঠান

মাগুরাতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে ঋতুভিত্তিক অনুষ্ঠান 'বর্ষায় নজরুল' অনুষ্ঠান করা হয়েছে। সোমবার ২০ জুলাই ২০২৬/০৫ শ্রা...

২০২৬-০৭-২০ ২৩:১৭

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

সারা দেশ

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে পঞ্চাশটিরও বেশি অবৈধ...

২০২৬-০৭-২০ ২২:০৫