বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নিয়ম মেনে চললেই মিলবে জ্বালানি: ডিসি বগুড়া

নিয়ম মেনে চললেই মিলবে জ্বালানি: ডিসি বগুড়া

জ্বালানি তেলের সংকটের মধ্যে বগুড়ায় পেট্রোল পাম্প থেকে তেল নিতে নতুন কিছু শর্ত আরোপ করেছে জেলা প্রশাসন। এখন থেকে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো গ্রাহককে তেল দেওয়া হবে না।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় এ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, তেল নিতে হলে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটরসাইকেলের ক্ষেত্রে হেলমেট বাধ্যতামূলক। পাশাপাশি প্রয়োজনীয় গাড়ির কাগজপত্র প্রদর্শন করতে হবে। এসব শর্ত পূরণ না করলে কোনো গ্রাহককে জ্বালানি দেওয়া হবে না।

জেলা প্রশাসক জানান, সংকট মোকাবিলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের যৌথ উদ্যোগে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হবে। প্রতিটি পাম্পে নির্দেশনামূলক ব্যানার টানানো হবে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কঠোর নজরদারি চালানো হবে।

জানা গেছে, বগুড়া জেলায় মোট ৭৮টি পেট্রোল পাম্প রয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় হঠাৎ করে সংকট তীব্র আকার ধারণ করে।

রাজশাহী বিভাগীয় পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান রতন বলেন, সংকটের শুরুতে মজুত শেষ হয়ে যাওয়ায় জেলার অর্ধেকের বেশি পাম্প সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। তবে বর্তমানে আবার তেল সরবরাহ শুরু হয়েছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, এই বিধিনিষেধ একদিকে সংকট মোকাবিলায় সহায়ক হলেও অন্যদিকে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি বাড়াতে পারে। বিশেষ করে যারা নিয়মিত কাগজপত্র বহন করেন না, তাদের জন্য এটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

তবে প্রশাসনের বার্তা স্পষ্ট—নিয়ম মেনে চললেই মিলবে জ্বালানি।

ফটো গ্যালারি

১ / 1

নিয়ম মেনে চললেই মিলবে জ্বালানি: ডিসি বগুড়া

আরও

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২

"কিছু রাজনৈতিক দল দেশে  অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা দেশ

"কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

একটি জনবহুল দেশে রাজনৈতিক দলের দুষ্ট লোকজন কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে আর সেটিকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তার...

২০২৬-১০-০১ ১৯:৩০

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

সারা দেশ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘আমরা ডিভাইসের হাত থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে চাই। আম...

২০২৬-১০-০১ ১৯:২৯

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

সারা দেশ

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

কথিত সীমানা পিলার, প্রাচীন কয়েন ও মূল্যবান ধাতব বস্তু কেনাবেচার নামে বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ২ কোটি ২১ লাখ টা...

২০২৬-১০-০১ ১৯:২৭