শনিবার, ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

‘নেইমারবিহিনী ব্রাজিলকে হারিয়েছি’- হুঙ্কার হাইতি কোচের

‘নেইমারবিহিনী ব্রাজিলকে হারিয়েছি’- হুঙ্কার হাইতি কোচের

বিশ্বকাপে ব্রাজিলের সেরা খেলোয়াড় নেইমারকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দেখা যায়নি। হাইতির বিপক্ষে ম্যাচ থেকেও তিনি ছিটকে গেছেন। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ। তাকে রাউন্ড অফ-৩২ এর ম্যাচে পুরো সুস্থ হয়ে মাঠে নামাতে চান। নেইমারবিহিনী ব্রাজিল প্রথম ম্যাচে ১-১ ব্যবধানে ড্র করে মরক্কোর সাথে। এই ব্রাজিলকে হারানোর সুখস্মৃতি রয়েছে হাইতির কোচ সেবাস্তিয়েন মিনিয়ের। আর সেখান থেকে তিনি ব্রাজিলকে অনেকটা হুঙ্কারই দিয়ে রাখলেন।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসে এই কোচ বলেন, ‘আমি ব্রাজিলকে নেইমার ছাড়াই হারিয়েছি।’

গেল বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুন তাদেরকে ১-০ ব্যবধানে হারিয়েছিল। সেই ক্যামেরুন দলের সহকারী কোচ ছিলেন মিনিয়ে। ওই ম্যাচের স্মৃতিচারণ করে এই কোচ বলেন, ‘আমি চার বছর আগে দেখেছি যখন ক্যামেরুনের সহকারী কোচ ছিলাম। নেইমার সেই ম্যাচে খেলেনি। আমি মনে করতে পারছি না কেন সে খেলেনি। ইনজুরি ছিল নাকি নিষিদ্ধ ছিল। তাই আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখছি। আমরা এই সুযোগের সদ্ব্যাবহার করে ইতিহাস গড়তে চাই।’

৫২ বছর পর বিশ্বকাপে খেলতে আসা হাইতির জন্য বিশ্বকাপের পরের রাউন্ডে ওঠাটাই হবে ইতিহাস সৃষ্টি করার সামিল। এই কোচ বলেন, ‘আমরা আগামীকাল একটি ইতিহাস গড়তে যাচ্ছি ব্রাজিলের বিপক্ষে খেলে। এখন আমাদেরকে তৈরি থাকতে হবে কারণ হাইতিয়ান জনগণ এটার অপেক্ষা করছে এবং এই বার্তাটি আমি আমার খেলোয়াড়দের কাছে পৌঁছে দিয়েছি। আমি ইতিহাস নিয়ে অতো মাথা ঘামাচ্ছি না। আমি আশা করছি আমরা হাইতির জনগণকে গর্বিত করতে পারবো। আমরা স্কটল্যান্ডের বিপক্ষে এটা প্রমাণ করেছি এবং আগামীকাল এটাকে আরো প্রমাণ করবো।’

হাইতির জনগণের কাছে ফুটবল কিছুটা শান্তির বার্তা নিয়ে এসেছে। এই দেশে দাঙ্গা, হাঙ্গামা, মারামারি, মহামারী লেগেই থাকে। সেবাস্তিয়ান বলেন, ‘হাইতির কাছে এটি পাগলাটে একটি ম্যাচ। আপনি যখন এই জায়গায় থাকবেন তখন এইরকম আবেগ অনুভব করতে পারেন। যখন আপনি একজন হাইতিয়ান তখন আপনার কাছে ভালো মুহূর্তের থেকে খারাপ মুহূর্তই বেশি এসেছে জীবনে এবং ফুটবল আগামীকাল আপনাদের সেই সামান্য ভালো মুহূর্ত উপহার দিবে।’

আরও

৫ গোল ও ১ লাল কার্ডের ম্যাচে বসনিয়াকে হারাল সুইজারল্যান্ড

খেলাধুলা

৫ গোল ও ১ লাল কার্ডের ম্যাচে বসনিয়াকে হারাল সুইজারল্যান্ড

৭৩ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতায় ছিল সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচ। এরপরই শুরু হয় উত্তেজনাপূর্ণ লড়াই, যেখানে...

২০২৬-০৬-১৯ ০৮:৪৮

বিশ্বকাপ ম্যাচে বিশৃঙ্খলা-জোরপূর্বক প্রবেশ, গ্রেপ্তার ৬

খেলাধুলা

বিশ্বকাপ ম্যাচে বিশৃঙ্খলা-জোরপূর্বক প্রবেশ, গ্রেপ্তার ৬

ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিশ্বকাপ ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ভেতর দুটি সংঘর্ষের অভিযোগ পেয়েছিল পুলিশ। সেসব ঘটনায় এখনও কাউ...

২০২৬-০৬-১৯ ০৮:৪১

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই ভোজিনহার মা

খেলাধুলা

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই ভোজিনহার মা

স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বিশ্বজুড়ে পরিচিত নাম জোসিমার দিয়াস ভোজিনহা। বিশ্বকাপের অন্যতম ফেভারিটদের...

২০২৬-০৬-১৯ ০৮:৪০

অল্পের জন্য বড় জরিমানা থেকে বাঁচলেন ইয়ামাল

খেলাধুলা

অল্পের জন্য বড় জরিমানা থেকে বাঁচলেন ইয়ামাল

ইনজুরির কারণে মাঝে প্রায় দুই মাসের মতো মাঠের বাইরে ছিলেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। সম্প্রতি তিনি বদলি খেলোয়াড় হিসেব...

২০২৬-০৬-১৯ ০৮:৩৯

শেষ মুহূর্তের গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা

খেলাধুলা

শেষ মুহূর্তের গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হার এবং দুই খেলোয়াড়ের লাল কার্ডের তিক্ত দিন দেখেছিল দক্ষিণ আফ্রিকা। এ...

২০২৬-০৬-১৯ ০৮:১৭

নেইমারকে নিয়ে নাটকীয় সিদ্ধান্ত ব্রাজিলের

খেলাধুলা

নেইমারকে নিয়ে নাটকীয় সিদ্ধান্ত ব্রাজিলের

ব্রাজিল শিবিরে হুট করেই পরিকল্পনার বড় পরিবর্তন! কয়েক ঘণ্টা আগের গুঞ্জন উড়িয়ে দিয়ে সিবিএফ অফিশিয়ালি জানিয়ে দিয়েছে, বিশ্বক...

২০২৬-০৬-১৮ ২২:৪৪