শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই ভোজিনহার মা

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই ভোজিনহার মা

স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বিশ্বজুড়ে পরিচিত নাম জোসিমার দিয়াস ভোজিনহা। বিশ্বকাপের অন্যতম ফেভারিটদের গোলশূন্য সমতায় রুখে দেওয়ার অন্যতম নায়ক কেপ ভার্দের এই গোলরক্ষক। খেলা শেষে তিনি আবেগাপ্লুত হয়ে অর্থ ও ভিসা জটিলতায় মাকে যুক্তরাষ্ট্রে নিতে না পারার আক্ষেপ জানান। অবশেষে জটিলতা কাটিয়ে বিশ্বকাপ দেখতে যাচ্ছেন তার মা।

প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে স্পেনের মতো দলের বিপক্ষে সাতটি গুরুত্বপূর্ণ সেভ করেছিলেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। এরপর কেপ ভার্দের হয়ে ম্যাচসেরা খেলোয়াড়ও হন ভোজিনহা। তবে এমন সাফল্যের আনন্দ কিছুটা ম্লান হয়ে যায়, যখন ভোজিনিয়া জানান যে ভিসা-সংক্রান্ত সমস্যার কারণে তার মা আনা কান্দিদা এভোরা তার পারফরম্যান্স সরাসরি দেখতে পারেননি।

ভোজিনহার সেই আবেগঘন বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কর্মকর্তারা জানান, প্রাইয়ায় অবস্থিত তাদের ভিসা টিম এভোরার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। পরে তার যুক্তরাষ্ট্রে ভ্রমণের অনুমোদন নিশ্চিত করা হয়।

ফলে এভোরা তার ছেলেকে মাঠে বসে দেখতে পারবেন। আগামী সোমবার মায়ামিতে বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কেপ ভার্দে ও উরুগুয়ে মুখোমুখি হবে। সেই ম্যাচে থাকার কথা রয়েছে ভোজিনহার মায়ের। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ‘সব নীতি, প্রক্রিয়া ও মানদণ্ড অনুসরণ করেই ম্যাচ দেখতে তার ভ্রমণের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির আওতায় কেপ ভার্দেসহ কয়েক ডজন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার শর্ত ছিল। তবে বিশ্বকাপের টিকিটধারীদের জন্য পরে সেই শর্ত প্রত্যাহার করা হয়। তবুও উচ্চ ব্যয়ের কারণে এভোরা শুরুতে আটলান্টায় যাওয়ার পরিকল্পনা বাদ দিতে বাধ্য হন।

আরও

নেইমারকে নিয়ে নাটকীয় সিদ্ধান্ত ব্রাজিলের

খেলাধুলা

নেইমারকে নিয়ে নাটকীয় সিদ্ধান্ত ব্রাজিলের

ব্রাজিল শিবিরে হুট করেই পরিকল্পনার বড় পরিবর্তন! কয়েক ঘণ্টা আগের গুঞ্জন উড়িয়ে দিয়ে সিবিএফ অফিশিয়ালি জানিয়ে দিয়েছে, বিশ্বক...

২০২৬-০৬-১৮ ২২:৪৪

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

খেলাধুলা

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

মরোক্কোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রাটা সুখকর হয়নি ব্রাজিলের। ১-১ গোলের সমতা নিয়ে ম্যাচের ইতি টেনেছে কার্লো আনচেলত্তির দল। গ্...

২০২৬-০৬-১৮ ১৯:২৩

মেসির হ্যাটট্রিকে মুগ্ধ লুলা, বললেন—‘ব্রাজিলের হয়ে খেলাতে সই করাতে চাই

খেলাধুলা

মেসির হ্যাটট্রিকে মুগ্ধ লুলা, বললেন—‘ব্রাজিলের হয়ে খেলাতে সই করাতে চাই

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে দাপুট...

২০২৬-০৬-১৮ ১৩:৪৩

উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা

খেলাধুলা

উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা

প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নেমে ইতিহাসের প্রথম গোলের দেখা পেয়েছে উজবেকিস্তান। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। অ...

২০২৬-০৬-১৮ ১০:৪০

মেসির রেকর্ড ভাঙার পর লিনেকারের পাশে কেইন

খেলাধুলা

মেসির রেকর্ড ভাঙার পর লিনেকারের পাশে কেইন

বিশ্বকাপ গোলে ইংলিশ রেকর্ডে ভাগ বসালেন হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে জোড়া গোল করে ইংল্যান্ডকে ৪-২ ব...

২০২৬-০৬-১৮ ০৮:৩২