মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে বোরো ধানে পেনিকেল ব্লাইট রোগের আক্রমনে হতাশায় কৃষকেরা

নড়াইলে বোরো ধানে পেনিকেল ব্লাইট রোগের আক্রমনে হতাশায় কৃষকেরা

নড়াইলের কালিয়া উপজেলায় বোরো ধানের শীষে পেনিকেল ব্লাইট নামক রোগের ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন ব্লকের প্রায় ১৫ হেক্টর (প্রায় ৪৮ একর) বোরোধানে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। বর্তমান পরিস্থিতিতে দ্রুত রোগ নিয়ন্ত্রণ ও কৃষকদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকেরা।

স্থানীয় কৃষকেরা জানান, কিছুদিন আগেই ঝড়ের কারণে ব্লাস্ট রোগে (বিএলবি) ধানের ক্ষতির ধাক্কা সামলাতে না সামলাতেই এবার নতুন করে পেনিকেল ব্লাইট রোগে আক্রান্ত হচ্ছে বোরো ধান। উপজেলার ছোট কালিয়া, বড় কালিয়া, বাগডাঙ্গা ও সালামাবাদ বিলসহ একাধিক এলাকায় এ রোগে বোরো ধান আক্রান্ত হচ্ছে। কৃষকদের দাবি, আক্রান্ত ধানক্ষেতে সঠিক পরামর্শ ও দ্রুত প্রতিকার না পাওয়ায় তাঁরা বাধ্য হয়ে স্থানীয় কীটনাশক দোকানদারদের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করছেন। তবে, এতে কাঙ্ক্ষিত ফল মিলছে না বলে অভিযোগ তাঁদের।

উপজেলার পাটনা গ্রামের কৃষক সুব্রত ভৌমিক, সালবরাত  গ্রামের সমীর বিশ্বাস ও উত্তম বিশ্বাস, টোনা গ্রামের মশিয়ার রহমান, রামনগর গ্রামের সুভাষ এবং চাঁদপুর গ্রামের কৃষাণী কাজল খান অভিযোগ করে বলেন, মাঠে কৃষি কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি না থাকায় তাঁরা চরম সংকটে পড়েছেন এবং সঠিক দিকনির্দেশনা থেকে বঞ্চিত হচ্ছেন।

কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, পেনিকেল ব্লাইট রোগে আক্রান্তের বিষয়টি তাঁর জানা নেই এবং উপ—সহকারী  কৃষি কর্মকর্তারা এ বিষয়ে এখনো তাঁকে অবহিত করেননি।

নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ—পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, কালিয়া উপজেলায় এ পর্যন্ত প্রায় ১০ হেক্টর জমির ফসল পেনিকেল ব্লাইট রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৮ হেক্টর জমিতে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

সারা দেশ

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পঞ্চগড়, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। কুয়াশার কারণে সড়কে হেডলাইট...

২০২৬-০৯-০৮ ১৮:০১

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সারা দেশ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোছাদ্দিকুল আলমের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে আ...

২০২৬-০৯-০৮ ১৭:৫১

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

সারা দেশ

ফরিদপুরে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ

ফরিদপুরকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনন্য অবদান রেখে চলেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধু...

২০২৬-০৯-০৮ ১৭:৫০

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সারা দেশ

ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতে পালিয়ে যাওয়ার সময় আশুলিয়া থানার দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করে...

২০২৬-০৯-০৮ ১৭:২০

কুড়িগ্রামে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ

সারা দেশ

কুড়িগ্রামে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে ৪৫০জন কিশোরী ও গর্ভবতী নারীদের ডিগনিটি কিট ও ওয়াটার জার বিতরণ ক...

২০২৬-০৯-০৮ ১৭:১৮