বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নাটোরে হোমিও চিকিৎসককে চেম্বারের সামনে কুপিয়ে হত্যা

নাটোরে হোমিও চিকিৎসককে চেম্বারের সামনে কুপিয়ে হত্যা

আনারুল ইসলাম (৬০) নামের এক হোমিওপ্যাথিক চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর তার মরদেহ সড়কে ফেলে যায় দুর্বৃত্তরা। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। তবে কারা তাকে হত্যা করে মরদেহ ফেলে গেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, নিহত আনারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার কাফুরিয়া ইউনিয়নের দাসমারিয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। নাটোর ও পুঠিয়া উপজেলা সীমান্তের নাটোর অংশের চাঁদপুর বাজারে তার হোমিও চিকিৎসালয় রয়েছে। সেখানে বসেই তিনি গ্রামের মানুষদের চিকিৎসা দিতেন।

বুধবার রাত ৮টার দিকে ওই চিকিৎসালয়ের পাশের পাকা সড়কে আনারুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাটোর সদর হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মইনুল হক জানান, মৃত অবস্থায় আনারুল ইসলামকে হাসপাতালে আনা হয়। তার মাথা, বুক ও পিঠসহ শরীরজুড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। আনারুলকে হাসপাতালে আনা লোকজন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার কথা বললেও পরীক্ষা-নিরীক্ষার পর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন দেখতে পান তিনি। ধারালো অস্ত্রের আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

কাফুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসক আনারুলকে হত্যার পর দুর্বৃত্তরা তার মরদেহ সড়কে ফেলে যাওয়ার কথা শুনেছেন তিনি। আনারুলের সঙ্গে কারও দ্বন্দ্বও ছিল না। তবে কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে তিনি এখনো কিছু জানতে পারেননি।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, আনারুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও

মাগুরায় পাটোখালী বিদ্যালয়ের নাইটগার্ডের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ, শোকচ সাময়িক বরখাস্ত

সারা দেশ

মাগুরায় পাটোখালী বিদ্যালয়ের নাইটগার্ডের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ, শোকচ সাময়িক বরখাস্ত

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের পাটোখালী সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাইটগার্ড মাসুম বিল্লাহর বিরুদ্ধে ইয়...

২০২৬-০৯-০২ ২২:৫৪

আগামী বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে -  প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সারা দেশ

আগামী বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে - প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আগামী বছর থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়...

২০২৬-০৯-০২ ২২:৫২

১১ দলের লং মার্চ পথসভা সফল করতে  ফেনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

সারা দেশ

১১ দলের লং মার্চ পথসভা সফল করতে ফেনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনের দাবীতে ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ...

২০২৬-০৯-০২ ২২:৪৮

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

সারা দেশ

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি অতিরিক্ত বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুর ল’ ক...

২০২৬-০৯-০২ ২২:৪৬

লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

সারা দেশ

লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু রিয়ামনি ধর্ষণ মামলার দীর্ঘ আট বছর পর রায় ঘোষণা করা হয়েছে। ‎‎বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে না...

২০২৬-০৯-০২ ২২:৪৩

বাগেরহাটে নির্মাণকাজ বন্ধ, দুর্ভোগে দুই উপজেলার হাজারো মানুষ

সারা দেশ

বাগেরহাটে নির্মাণকাজ বন্ধ, দুর্ভোগে দুই উপজেলার হাজারো মানুষ

বাগেরহাট সদর ও রামপাল উপজেলার সীমান্তবর্তী এলাকায় লক্ষ্মীখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।...

২০২৬-০৯-০২ ২২:৩৬