সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নারীকে ভয় দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

নারীকে ভয় দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

রাঙ্গামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়ায় এক শারীরিক ও মানসিকভাবে অসুস্থ নারীকে ভয় দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাইট্টাপাড়া বাজারের আনসার ক্যাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুই যুবক হলেন—বাইট্টাপাড়া গ্রামের ইসমাইল (৩০) ও একই এলাকার নাছির (৩২)। ভুক্তভোগী ৩৫ বছর বয়সী ওই নারী চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। ভিক্ষার উদ্দেশ্যেই তিনি লংগদুতে গিয়েছিলেন বলে জানা গেছে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, রাত ৮টার দিকে অভিযুক্ত দুজন তার গলায় ছুরি ধরে ভয় দেখান। পরে তাকে একটি অটোরিকশায় তুলে ইসমাইলের বাড়িতে নিয়ে যান। সেখানে তার মুখ চেপে ধরে দুজন মিলে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ইসমাইলের বাড়ি ঘেরাও করেন। পরে ঘরের দরজা খুলে ভেতর থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়। একই সময় অভিযুক্ত ইসমাইল ও নাছিরকে আটক করে বাইট্টাপাড়া বাজারে নিয়ে যান স্থানীয়রা।

খবর পেয়ে লংগদু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুজনকে হেফাজতে নেয়।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের সহায়তায় দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত শেষে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের আদালতে পাঠানো হবে।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১