বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকান্ড: ঝুটের গোডাউন সহ বেশ কয়েকটি দোকান পুঁড়ে ছাই, আগুন নিয়ন্ত্রনে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকান্ড: ঝুটের গোডাউন সহ বেশ কয়েকটি দোকান পুঁড়ে ছাই, আগুন নিয়ন্ত্রনে

নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব সস্তাপুর এলাকায় ভয়াবহ অগুনে একাধিক ঝুটের গোডাউন, রিক্সার গ্যারেজ, মোটরসাইকেলের সহ বেশ কয়েকটি দোকান পুঁড়ে গেছে।

এসময় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। শুক্রবার সাতটায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবরপেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। পরে আরো চারটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়।

স্থানীয়রা জানান, একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন পাশের একটি চায়ের দোকান, একটি মোটরসাইকেলের দোকান এবং আরও কয়েকটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় এলাকাবাসি ও স্থানীয় লোকজন আতংকে ছোটাছুটি করতে থাকেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। 

তাদের প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। পরে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি পরিমান এখনো নিরুপণ করা যায়নি এবং কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

আরও

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২

"কিছু রাজনৈতিক দল দেশে  অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা দেশ

"কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

একটি জনবহুল দেশে রাজনৈতিক দলের দুষ্ট লোকজন কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে আর সেটিকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তার...

২০২৬-১০-০১ ১৯:৩০

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

সারা দেশ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘আমরা ডিভাইসের হাত থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে চাই। আম...

২০২৬-১০-০১ ১৯:২৯

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

সারা দেশ

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

কথিত সীমানা পিলার, প্রাচীন কয়েন ও মূল্যবান ধাতব বস্তু কেনাবেচার নামে বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ২ কোটি ২১ লাখ টা...

২০২৬-১০-০১ ১৯:২৭