বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা

নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা

নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীর ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আলতাফ হোসেন বাদী হয়ে ৩১ জুলাই শুক্রবার অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৬১(৭)২৬। তবে এ ঘটনায় এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টা ৩৫ মিনিটে বন্দর থানার ঢাকেশ্বরী কবরস্থানের সামনে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, বন্দর থানার সোনাচড়া (বনগন) এলাকার হাজী আলী হোসেন মিয়াার ছেলে মামলার বাদী আলতাফ হোসেনের ছোট ভাই শাহাদাত হোসেন রবিন পেশায় একজন ব্যবসায়ী। বাদীর ছোট ভাই শাহাদাত হোসেন রবিন বন্দর থানার বনগন রবিন এন্টারপ্রাইজ নামীয় পুরাতন বাতিল কাগজ বিক্রয় করার জন্য গোডাউন আছে। মামলার বাদী আলতাফ হোসেন উক্ত গোডাউনে ব্যাংকিং লেনদেন এর দায়িত্ব পালন করে আসছে । এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ৩টা ৩৫ মিনিটে মামলার বাদী শেখ ফারাজ পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড থেকে কাগজের বিল বাবদ ১৬ লাখ ৫০ হাজার টাকার একটি চেক নিয়ে বন্দর থানার মদনপুর স্ট্যান্ড সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকে চেকটি দিয়ে নগদ ১৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন এবং তার সাথে থাকা ব্যবসায়ীক নগদ ১ লাখ ৫০ হাজার টাকাসহ সর্বমোট নগদ ১৮ লাখ টাকা নিয়ে বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে মদনপুর স্ট্যান্ড থেকে সিএনজি যোগে ঢাকেশ্বরী কবরস্থান সংলগ্ন মেইন রাস্তার সামনে নেমে পায়ে হেটে বাড়ীতে যাওয়ার পথে একই দিন বিকাল ৪টায় বন্দর থানাধীন ঢাকেশ্বরী কবরস্থানের সামনে মেইন রাস্তা থেকে অনুমান ৩০ গজ সামনে পৌছামাত্র ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি পিছন থেকে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার নাম জিজ্ঞেস করেন। এক পর্যায়ে উক্ত ৩/৪ জন লোক ডিবির কৌটি পরিহিত অবস্থায় নিজেদের ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে বাদীর নামে মামলা রয়েছে বলে জানায়। তখন আমি আমার নামে কোন মামলা নাই বললে বিবাদীরা জোরপূর্বক আমার হাত ও মুখ বেধে টানা হেচড়া করে বিবাদীদের বহনকৃত হাইয়েজ গাড়ীতে উঠায়। এরপর বিবাদীরা আমার পা ও চোঁখ বেধে ফেলে হাতে হ্যান্ডকাপ পড়ায়।

বিবাদীরা আমার হাত পা বেধে এলোপাথাড়ীভাবে মারধর করে আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। বিবাদীরা আমার সাথে থাকা নীল রংয়ের ব্যাগ সহ ব্যাগে রক্ষিত নগদ ১৮ লক্ষ টাকা সহ এনআইডি কার্ড, একটি রেডমি ব্রান্ডে স্মার্ট ফোন যার IMEI-867385075131323, 067385075131331, সীম নং- ০১৯১২৫৭০২৫২, যার মূল্য ১৮ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারিরা আমাকে অনুমান ৪০/৪৫ মিনিট বিভিন্ন স্থানে ঘুরিয়ে একই তারিখ বিকাল অনুমান ৪:৪৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন দড়িকান্দি নামক এলাকায় লাঙ্গলবন্দ ব্রীজের নিচে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। বিবাদীদের বয়স অনুমান ৩৫-৪০ বৎসরের মধ্যে। তাদের সাথে ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও পিস্তল ছিল। বিবাদীদের গায়ে ডিবি পুলিশের কটি ছিল।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। লুন্ঠিত টাকা উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

 

আরও

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২

"কিছু রাজনৈতিক দল দেশে  অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা দেশ

"কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

একটি জনবহুল দেশে রাজনৈতিক দলের দুষ্ট লোকজন কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে আর সেটিকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তার...

২০২৬-১০-০১ ১৯:৩০

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

সারা দেশ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘আমরা ডিভাইসের হাত থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে চাই। আম...

২০২৬-১০-০১ ১৯:২৯

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

সারা দেশ

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

কথিত সীমানা পিলার, প্রাচীন কয়েন ও মূল্যবান ধাতব বস্তু কেনাবেচার নামে বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ২ কোটি ২১ লাখ টা...

২০২৬-১০-০১ ১৯:২৭