সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে এক মসজিদের টয়লেট থেকে মো. আবুল কালাম (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে বাইশারী কেন্দ্রীয় জামে মসজিদের টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম উপজেলার বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ বাইশারী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি বাইশারী বাজারের ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মসজিদের টয়লেটের ওপরের কাঠামোতে আবুল কালামের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ সুত্রে জানা যায় দ, নিহতের ছেলে সাইমুনের দেওয়া তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের পাশাপাশি আবুল কালাম প্রায় পাঁচ লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন। এসব কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এসব তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. মনজুর আহসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসআই শওকত জামিল ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এছাড়া মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহ ও আর্থিক ঋণের বিষয়টি জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে জানান তিনি।
 

আরও

প্রকল্প অনুমোদনে টেকসইতা যাচাই করা হয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সারা দেশ

প্রকল্প অনুমোদনে টেকসইতা যাচাই করা হয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী

একনেকে প্রকল্প অনুমোদনের আগে এর টেকসইতা ও মানুষের প্রত্যাশা পূরণের সক্ষমতা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয় বলে জানিয়েছেন...

২০২৬-০৯-২৮ ১৪:৩৩

সিরাজদিখান বাজারে বিক্রয় নিষিদ্ধ ১৩ কেজি ৫০০ গ্রাম পিরানহা জব্দ

সারা দেশ

সিরাজদিখান বাজারে বিক্রয় নিষিদ্ধ ১৩ কেজি ৫০০ গ্রাম পিরানহা জব্দ

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে অভিযান চালিয়ে সরকার কর্তৃক বিক্রয় নিষিদ্ধ ১৩ কেজি ৫০০ গ্রাম পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

২০২৬-০৯-২৮ ১৪:২৯

আশুলিয়ায় ইয়াবা তৈরির মিনি কারখানা আবিষ্কার, ডিবি (উত্তর)-এর হাতে কারিগর গ্রেফতার

সারা দেশ

আশুলিয়ায় ইয়াবা তৈরির মিনি কারখানা আবিষ্কার, ডিবি (উত্তর)-এর হাতে কারিগর গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় একটি বসতবাড়িতে গড়ে ওঠা ইয়াবা তৈরির মিনি কারখানার সন্ধান পেয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভি...

২০২৬-০৯-২৮ ১৪:২৮

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

সারা দেশ

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন করেছে ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। কেন্...

২০২৬-০৯-২৮ ১৪:২৭

জীবননগর সিমান্তে ৭৮ বোতল এসকাপ সিরাপ ও দেশীয় পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার

সারা দেশ

জীবননগর সিমান্তে ৭৮ বোতল এসকাপ সিরাপ ও দেশীয় পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার

চুয়াডাঙ্গা জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার...

২০২৬-০৯-২৮ ১৪:২৬