শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদপানে ১৯ জনের মৃত্যু

নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদপানে ১৯ জনের মৃত্যু

ভারতের নাগাল্যান্ডে সন্দেহভাজন বিষাক্ত বা ভেজাল মদপানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনা তদন্ত এবং সন্দেহভাজন ভেজাল মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করতে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে। উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে নাগাল্যান্ডে মদ নিষিদ্ধ আইন কার্যকর রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন অবৈধ মদ পান করে মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে।

সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ ভেসুপ্রা কেজো শনিবার জানান, অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে এসআইটি গঠন করা হয়েছে। মৃত্যুর ঘটনা তদন্তের পাশাপাশি সন্দেহভাজন ভেজাল মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করবে দলটি।

মৃত্যুর কারণ নিশ্চিত করতে মদের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে। কেজো বলেন, “আমরা কিছু সূত্র পেয়েছি, তবে বিস্তারিত জানানোর মতো সময় এখনও আসেনি।”

এ ঘটনায় পুলিশ একাধিক অভিযান চালিয়েছে। এসব অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ৩ হাজার বোতল মদ জব্দ করা হয়েছে।

পুলিশ মানুষকে অজ্ঞাত, লেবেলবিহীন বা সন্দেহভাজন অবৈধ মদ পান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। মদ পানের পর মাথা ঘোরা, ঝাপসা দেখা, শ্বাসকষ্ট বা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

আরও

সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে শাহ ইমরান সাজু ভারাপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন বলে অভিযোগ উঠেছে

সারা দেশ

সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে শাহ ইমরান সাজু ভারাপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন বলে অভিযোগ উঠেছে

মৌলভীবাজার সদর উপজেলার ২ নম্বর মনুরমুখ ইউনিয়ন পরিষদের একজন সাধারণ সদস্য ও একজন নারী সদস্য মাসিক সভার হাজিরা খাতায় স্বাক্...

২০২৬-০৯-২৬ ১৪:৩৩

জীবননগরে অবৈধ মজুদ ৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ

সারা দেশ

জীবননগরে অবৈধ মজুদ ৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ

চুয়াডাঙ্গার জীবননগরে গত দুইদিন পৃথক অভিযান চালিয়ে উচ্চমূল্যে বিক্রির জন্য অবৈধভাবে মজুদ রাখা ৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ...

২০২৬-০৯-২৬ ১৪:৩১

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারা দেশ

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক বিএনপি পরিবার। শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্...

২০২৬-০৯-২৬ ১৪:৩০

সোনারগাঁয়ে ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের লাশ উদ্ধার, বাবা নিখোঁজ

সারা দেশ

সোনারগাঁয়ে ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের লাশ উদ্ধার, বাবা নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়...

২০২৬-০৯-২৬ ১৪:২৯

হরিণাকুন্ডুতে পরিত্যক্ত ওয়ান শুটারগান ও দুই কার্তুজ উদ্ধার

সারা দেশ

হরিণাকুন্ডুতে পরিত্যক্ত ওয়ান শুটারগান ও দুই কার্তুজ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাগআঁচড়া এলাকা থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান ও দুইটি লিডবল কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-৬ ঝ...

২০২৬-০৯-২৬ ১৪:২৮

ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল উদ্ধার

সারা দেশ

ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল উদ্ধার

ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল সদৃশ্য দুটি বস্তু উদ্ধার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। শনিবার সকালে ক...

২০২৬-০৯-২৬ ১৪:২৭