সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ময়মনসিংহে সরকারি দপ্তরে ছাত্রদল নেতার হুমকি, কঠোর হুঁশিয়ারি ইউএনওর

ময়মনসিংহে সরকারি দপ্তরে ছাত্রদল নেতার হুমকি, কঠোর হুঁশিয়ারি ইউএনওর

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে প্রশাসনিক অঙ্গন। ঘটনার প্রতিবাদে পিআইও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করে অফিসে তালা ঝুলিয়ে দেন। এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন ও সরকারি কাজে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে সতর্কতামূলক ভিডিও বার্তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা। তবে ঘটনাকে ঘিরে এখন পর্যন্ত কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) না হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার (১৪ জুলাই) গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে যান পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাদ। তিনি নিজের এলাকার একটি সড়ক উন্নয়ন প্রকল্প এবং সরকারি বরাদ্দসংক্রান্ত তথ্য জানতে চান। এ সময় অফিস সহকারীর সঙ্গে তার কথাকাটাকাটি হয়।

অফিস সহকারীর অভিযোগ, যথাযথ অনুমতি ছাড়া দাপ্তরিক তথ্য দেওয়া সম্ভব নয় বলে জানানো হলে রিশাদ ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

ঘটনার পরও দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা গ্রহণ না করায় বুধবার (১৫ জুলাই) সকালে পিআইও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন এবং অফিসে তালা ঝুলিয়ে দেন। এতে বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

এরই মধ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) ইউএনও আফিয়া আমীন পাপ্পা তার কার্যালয় থেকে কয়েকজন গণমাধ্যমকর্মীর উদ্দেশে একটি ভিডিও বার্তা দেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও বার্তায় তিনি সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ও ১৮৮ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাদ। তার দাবি, তিনি কাউকে হুমকি দেননি। বরং এলাকার একটি সড়ক উন্নয়ন প্রকল্পের অনিয়ম এবং সরকারি সেলাই মেশিন বিতরণে অনিয়মের বিষয়ে জানতে পিআইও ও ইউএনও কার্যালয়ে গিয়েছিলেন। এসব অনিয়মের বিষয়ে প্রশ্ন তোলার কারণেই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ইউএনও আফিয়া আমীন পাপ্পা বলেন, ভিডিও বার্তার মাধ্যমে প্রাথমিকভাবে সবাইকে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন বা সরকারি কাজে বাধা দিলে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে হুমকির অভিযোগে কোনো জিডি বা মামলা হয়েছে কি না–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই রকম পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

অন্যদিকে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তাহীনতার বিষয়ে জানতে চাইলে ইউএনও সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

আরও

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮