মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে
নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিবেদক
|
২০২৬-০৭-০৩ ১৯:০৭
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের টেঙ্গুরিয়া পাড়া কবরস্থান ঘাট সংলগ্ন ইছামতী নদীতে এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ ভেসে উঠেছে।
আজ সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে স্থানীয় লোকজন নদীতে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির বয়স প্রায় ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বক্তাবলি নৌ পুলিশ ফাঁড়ি, নারায়ণগঞ্জ ঘটনাস্থলে পৌঁছে আইনগত কার্যক্রম শুরু করে। এদিকে মরদেহটি নদীর স্রোতে ভেসে পশ্চিম দিকে চলে যাচ্ছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মরদেহটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।