বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মঠবাড়িয়ায় নবনির্মিত রাস্তা খসে যাচ্ছে পুরো সড়কটি বিলুপ্ত হওয়ার আশঙ্কা

মঠবাড়িয়ায় নবনির্মিত রাস্তা খসে যাচ্ছে পুরো সড়কটি বিলুপ্ত হওয়ার আশঙ্কা

পিরোজপুরের মঠবাড়িয়ায় নবনির্মিত রাস্তা বিলুপ্ত হওয়ার উপক্রম হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ২ নং ধানীসাফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মুমিন মসজিদ সড়কের তালুকদার বাড়ি সংলগ্ন তালুকদার বাড়ির জামে মসজিদের ইমাম হারুন-জোমাদ্দারের বাড়ির সম্মুখ সড়কটি ভেঙে বিলুপ্তের পথে এগোচ্ছে। সরে জমিনে গিয়ে দেখা যায় রাস্তার পাশে খাল রয়েছে।

সম্প্রতি সময়ে রাস্তা পূর্ণ সংস্কারের সময় খালের পাশে কোন প্রকার পাইলিং এর ব্যবস্থা করা হয়নি এমনকি পুরাতন পাইলিং ও সংস্কার করা হয়নি, যার ফলে মাটি ভরাট করা ও সম্ভব হয়নি বা করেননি এ কারণে খালের পানি স্রোত ও বৃষ্টির পানিতে আস্তে আস্তে রাস্তা ভাঙতে শুরু করে বর্তমানে ভাঙ্গার ধরন তীব্র আকার দেখা দিয়েছে এই মুহূর্তে খালের পাড়ে পাইলিং দেয়া এবং মাটি-ভরাট না করলে পুরো রাস্তা বিলুপ্ত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে, এ ব্যাপারে
 
স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম খান বলেন এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যান চলাচল শিক্ষার্থীসহ নানান পেশার মানুষ চলাচল করেন। রাস্তার বর্তমান অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পাইলিং নির্মাণ ও প্রয়োজনীয় সংস্কারের দাবি জানাচ্ছি।"

তালুকদার বাড়ি জামে মসজিদের ইমাম হারুন জোমাদ্দার বলেন,"রাস্তাটি নতুন করে সংস্কার করা হলেও খালের পাশের অংশে কোনো সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি। এখন প্রতিদিনই রাস্তা ভেঙে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো রাস্তা ধসে পড়বে এবং যান চলাচল ও সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে।"

এ বিষয়ে মঠবাড়িয়া এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, "বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব দ্রুত ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২

"কিছু রাজনৈতিক দল দেশে  অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা দেশ

"কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

একটি জনবহুল দেশে রাজনৈতিক দলের দুষ্ট লোকজন কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে আর সেটিকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তার...

২০২৬-১০-০১ ১৯:৩০

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

সারা দেশ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘আমরা ডিভাইসের হাত থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে চাই। আম...

২০২৬-১০-০১ ১৯:২৯

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

সারা দেশ

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

কথিত সীমানা পিলার, প্রাচীন কয়েন ও মূল্যবান ধাতব বস্তু কেনাবেচার নামে বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ২ কোটি ২১ লাখ টা...

২০২৬-১০-০১ ১৯:২৭