মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মোবাইল ফোন মেরামতের দক্ষতা তৈরিতে ৫০০ তরুণকে প্রশিক্ষণ দিচ্ছে মেটলাইফ ফাউন্ডেশন এবং মাইডাস

মোবাইল ফোন মেরামতের দক্ষতা তৈরিতে ৫০০ তরুণকে প্রশিক্ষণ দিচ্ছে মেটলাইফ ফাউন্ডেশন এবং মাইডাস

মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশন। এ উদ্যোগের আওতায় ঢাকা ও চট্টগ্রামের ৫০০ তরুণ পাবেন মোবাইল ফোন মেরামত ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ।

এ কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের মোবাইল ফোন মেরামত ও রক্ষণাবেক্ষণে হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য দক্ষতা অর্জনে সহায়তা করা হবে। এর মাধ্যমে তরুণরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে টেকসই জীবিকা গড়ে তুলতে সক্ষম হবেন।

বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি ৭০ লাখের বেশি। একই সঙ্গে প্রায় ৭৫ শতাংশ পরিবারের কাছে রয়েছে স্মার্টফোন। এ প্রেক্ষাপটে মোবাইল ফোন মেরামত খাতে আয় ও কর্মসংস্থানের উল্লেখযোগ্য সুযোগ তৈরি হয়েছে। মেটলাইফ ফাউন্ডেশনের এ উদ্যোগের লক্ষ্য তরুণদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলা এবং এসব সম্ভাবনাময় কর্মক্ষেত্রের সঙ্গে তাদেরকে যুক্ত করা।

বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে সহায়তার মাধ্যমে দেশে আর্থিক সক্ষমতা বাড়ানোর ও টেকসই উন্নয়নের যে প্রতিশ্রুতি মেটলাইফ ফাউন্ডেশনের রয়েছে, এ উদ্যোগ তারই অংশ।

উদ্বোধনী অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “আর্থিক নিরাপত্তার ভিত্তি তৈরি হয় অর্থনৈতিক সুযোগের মাধ্যমে। মাইডাসের সঙ্গে এই পার্টনারশিপ তরুণদের মধ্যে ব্যবহারিক ও বাজার–চাহিদা সম্পন্ন দক্ষতা গড়ে তোলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাদের সম্ভাবনায় বিনিয়োগের মাধ্যমে মেটলাইফ ফাউন্ডেশন বাংলাদেশে টেকসই আয়ের সুযোগ, উদ্যোক্তাবান্ধব পরিবেশ এবং দীর্ঘমেয়াদি সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করছে।”

মাইডাসের চেয়ারম্যান পারভীন মাহমুদ বলেন, “এ ধরনের অর্থবহ উদ্যোগে মেটলাইফ ফাউন্ডেশনের পার্টনার হিসেবে কাজ করতে পেরে আমরা গর্বিত। স্থানীয় পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা ও বৈশ্বিক সহায়তার সমন্বয়ে আমরা তরুণদের মধ্যে এমন দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে পারব, যা এখনকার অর্থনীতিতে সফল হওয়ার জন্য জরুরী। এ ধরণের কর্মসূচি শুধু কর্মসংস্থানের সুযোগই তৈরি করবে না, বরং বাংলাদেশে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উদ্যোক্তা বান্ধব পরিবেশ গড়ে তুলতেও ভূমিকা রাখবে।”

১৯৮২ সালে প্রতিষ্ঠিত মাইডাস দেশের অন্যতম শীর্ষ বেসরকারি খাত উন্নয়ন সংস্থা। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। কারিগরি সহায়তা, অর্থায়ন এবং সক্ষমতা উন্নয়নমূলক বিভিন্ন সেবার মাধ্যমে মাইডাস বাংলাদেশে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বাংলাদেশে ব্যক্তি ও পরিবার পর্যায়ে আর্থিক সক্ষমতা বাড়াতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে মেটলাইফ ফাউন্ডেশন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সংস্থাটি অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাজ গড়ে তোলার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আরও

মেহেরপুর সীমান্তে কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, বিপরীতে দুই ভারতীয় আটক: পতাকা বৈঠকে উভয় পক্ষ হস্তান্তর

সারা দেশ

মেহেরপুর সীমান্তে কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, বিপরীতে দুই ভারতীয় আটক: পতাকা বৈঠকে উভয় পক্ষ হস্তান্তর

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে জিরো লাইনে কাজ করার সময় আব্দুল মান্নান (৬৫) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায়...

২০২৬-০৮-১১ ১৬:১৬

ভূমি সেবায় দালাল মুক্ত করতে এসিল্যান্ডের মতবিনিময়

সারা দেশ

ভূমি সেবায় দালাল মুক্ত করতে এসিল্যান্ডের মতবিনিময়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর সার্কেলের এসিল্যান্ড ফাইরুজ তাসনিম গত এক বছরে তাঁর দায়িত্ব পালনক...

২০২৬-০৮-১১ ১৬:১৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সোনারগাঁয়ে তিন প্রতিষ্ঠানে ছয় লাখ টাকা অর্থদন্ড

সারা দেশ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সোনারগাঁয়ে তিন প্রতিষ্ঠানে ছয় লাখ টাকা অর্থদন্ড

নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশে সংরক্ষণ ও প্রক্রিয়া নীতি অনুসরণ না করে খাদ্য প্রস্তুতের দায়ে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া...

২০২৬-০৮-১১ ১৬:১৩

ঝিনাইদহে সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

সারা দেশ

ঝিনাইদহে সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল গ্রামের সাপের কামড়ে আরাফাত হোসেন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাতে সদর...

২০২৬-০৮-১১ ১৪:২৩

ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সারা দেশ

ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঝিনাইদহে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কাঞ্চননগর মডেল...

২০২৬-০৮-১১ ১৪:১৬